বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লা রেলস্টেশনে চায়ের দোকালের আড়ালে দুই ভাই রনি ও রানর  মাদক ব্যবসা  আলীগঞ্জে ভাঙারি ব্যবসার আড়ালে ‘শান্তর মাদকের হাট’ ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অস্ত্রধারী, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২ আলীগঞ্জে একাব্বর মাতবর ফাউন্ডেশন (আবু বাড়ি) শুভ উদ্বোধন, আব্দুল ওয়াহেদ সভাপতি ও মো. সাখাওয়াত কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬

বন্দরে মিশু ডকইয়ার্ডের শ্রমিক নিহত

সংবাদ নারায়ণগঞ্জ:- বন্দরে মিশু ডকইয়ার্ডে জাহাজ ভাঙ্গার কাজ করার সময় লোহার প্লেট মাথায় পড়ে রুবেল (৩৫) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ মে) সন্ধ্যায় বন্দর থানার মাহামুদনগরস্থ মিশু ডকইয়ার্ডে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত শ্রমিক রুবেল নীলফামারি জেলার সৈয়দপুর থানার মুশুরডুলিয়াস্থ টেপাদাও থানার ফজলুল হকের ছেলে।

শনিবার (১১ মে) বিষয়টি নিশ্চিত করেন বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা। এরআগে

পরে নিহতের স্বজনরা বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট লিখিত আবেদন করলে পুলিশ মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত শ্রমিক রুবেল প্রতিদিনের ন্যায় গত শুক্রবার বিকেলে বন্দর থানার মাহামুদনগর এলাকার মিশু মিয়ার মালিকানাধীন মিশু ডকইয়ার্ডে জাহাজ ভাঙ্গার কাজ করছিল। ওই সময় অসাবধানতা বসত হাঠাৎ একটি লোহার প্লেট ভাঙ্গারী শ্রমিক রুবেলের মাথায় পরে গেলে সে মারাত্মক ভাবে জখম হয়।

পরে আহতকে উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে প্রেরন করলে পথে তার মৃত্যু হয়।

 

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD