শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

কাবা শরীফ নতুন সাজে

সংবাদ নারায়ণগঞ্জ:- মক্কা মুকাররমার কাবা শরিফে স্থাপিত পবিত্র ‘হাজরে আসওয়াদ’ বা কালো পাথরকে নতুন সাজে সজ্জিত করা হয়েছে।

মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদের তত্ত্বাবধানে বিশেষ এ পাথরটিকে স্বর্ণের প্রলেপকৃত রুপার তার দিয়ে নতুনভাবে মোড়ানো হয় বলে সম্প্রতি সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসএনএ জানায়।

তা ছাড়া ধারাবাহিক পরিষ্কার-পরিচ্ছন্নতার পর তাতে ব্যবহার করা হয়েছে মূল্যবান সুগন্ধিও। কাবা গৃহের গিলাফ প্রস্তুতির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আহমাদ বিন মাসাদ আল-সুয়াইহারি বলেন, কাবা রক্ষণাবেক্ষণে চব্বিশ ঘণ্টা সিকিউরিটি নিযুক্ত রয়েছে। কোনো কিছু মেরামত করতে হলে অবিলম্বে এবং খুব স্বল্প সময়ে তা করা হয়। কাবা শরিফ দেখাশোনার জন্য চৌকস একটি টিম সব সময় নিয়োজিত রয়েছে।

 

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD