বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান বাবু ওরফে কিলার বাবুকে হত্যা আলীগঞ্জে প্রকাশ্যে সাঈদ ও মিন্টুর জুয়ার আসর! প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন ফতুল্লায় কারাগার থেকে বের হওয়ার এক ঘন্টা পর যুবককে কুপিয়ে হত্যা ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা ‎দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে নাঙ্গল মার্কায় ভোট দেওয়া আহ্বান জানালেন খোকা মোল্লার  ফতুল্লা মডেল প্রেসক্লাবের নাম ব্যবহার করে প্রচারণা কাসেমীর নির্বাচন কমিশনের ওপর বিএনপির আস্থা রয়েছে: মির্জা ফখরুল ফতুল্লায় প্রয়াত জাতীয় পার্টির নেতাদের স্মরণে দোয়া  প্রার্থিতা ফিরে পেলেন জাতীয় পার্টির প্রার্থী সালাউদ্দিন খোকা ফতুল্লায় দুটি ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা

ফতুল্লায় গার্মেন্টস কর্মীকে সারারাত ধর্ষণ করল দুই বন্ধু

সংবাদ নারায়ণগঞ্জ: ফতুল্লায় পোশাককর্মীকে ধর্ষণের অভিযোগ দানিয়াল (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

(১৩ নভেম্বর) শনিবার রাতে ফতুল্লার মাসদাইর বাড়ৈভোগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দানিয়াল একই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কাজ শেষে ওই পোশাককর্মী তার সহকর্মীর সঙ্গে বাড়ি ফিরছিলেন। পথে দানিয়াল ও তার আরেক বন্ধু তাদের পথরোধ করে নানা ধরনের কথাবার্তা বলতে থাকে। একপর্যায়ে নিজেদের ইজিবাইকে তুলে তরুণীকে গ্যারেজে নিয়ে দানিয়াল প্রথমে ধর্ষণ করে। পরে দানিয়ালের আরেক বন্ধু তরুণীকে ধর্ষণ করে।

এভাবে সারারাত তরুণীকে দুই বন্ধু মিলে ধর্ষণ শেষে সকালে প্রাণনাশের হুমকি দিয়ে ছেড়ে দেয়। ঘটনাস্থল থেকে তরুণী ছাড়া পেয়ে তার কারখানার মালিকসহ স্থানীয় লোকজনকে জানিয়ে থানায় অভিযোগ করেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। দুই বন্ধুর মধ্যে দানিয়ালকে গ্রেফতার করা হয়েছে। আরেকজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD