সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

টিউবওয়েল প্রতীক নিয়ে ২নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী উজ্জল সরদারের গনসংযোগ

সংবাদ নারায়ণগঞ্জ:ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ নং ওয়ার্ডে টিউবওয়েল প্রতিক মেম্বার প্রার্থী মো. উজ্জল সরদার গনসংযোগ করেছেন ।

(২৩ ডিসেম্বর) বিকেলে সাহারা সিটি এলাকা থেকে টিউবওয়েল প্রতীকের গনসংযোগটি শুরু হয়ে ২নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

গনসংযোগ শেষে মেম্বার প্রার্থী মো. উজ্জল সরদার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,মানুষ আমার প্রচারণা দেখে নয়, সততা দেখে ভোট দিবে। আমি ভোটারদের কাছে যাচ্ছি। নির্বাচিত হলে ভোটের প্রতিদানে ওয়ার্ডবাসীর উন্নয়নের কাজ করে যাব।আমি নির্বাচিত হলে ভোটারদের আমার কাছে আসতে হবে না আমি নিজেই তাদের বাড়িতে গিয়ে সেবা দিব।

এ প্রার্থী বলেন, আমি মনে করি আমাদের ওয়ার্ডের সবাই আমার। কেউ দূরের বা কাছের নয়। তাই নির্বাচিত হলে জনগণের সমান অধিকার নিশ্চিত করার চেষ্টা করবো। জনগণের কল্যাণে কাজ করব ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD