বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

ফতুল্লায় বিদ্যুৎ স্পৃস্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লায় বিদ্যুৎ স্পৃস্ট হয়ে নজরুল ইসলাম(৪৫) এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় সহ আহত হয়েছে আরো দুইজন।আহতরা হলো সিরাজুল ইসলাম(১৬) ও শামীম (১৪) নামক দুই কিশোর শ্রমিক।

ঘটনাটি ঘটেছে সোমবার(২৮ মার্চ) রাত নয়টায় ফতুল্লা মডেল থানার লামাপারাস্থ খান ওসামন আলী স্টেডিয়াম সংলগ্ন ওসমান নিটেক্সের মালিকানাধীন জমিতে।

পুলিশ জানায়, ফতুল্লা মডেল থানাধীন ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন রোজ গার্ডেন গার্মেন্টস এর পাশে “ওসমান নিটেক্স” এর মালিকানাধীন ফাঁকা জমিতে ভবন নির্মানের পাইলিংয়ের কাজ করছিলো। জমিটির পাশ দিয়ে হাই ভোল্টেজের একটি বিদ্যুতের তারের সাথে অসাবধানতা বশত পাইলিংয়ের কাজে ব্যবহৃত একটি বড় লোহার পাইপ তারের ওপর পরে যায় বা সংস্পর্শ হয়। এতে করে নির্মান শ্রমিক নজরুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শামীম বিদ্যুৎ স্পৃস্ট হয়। তাদের কে শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা নজরুল ইসলাম কে মৃত ঘোষনা করে।

ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান, সংবাদ পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে নজরুলের মৃত দেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে। এ বিষয়ে লিখিত ভাবে কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD