শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

বাড়বে তেলের দাম, আসতে পারে অর্থনৈতিক সংকট

সংবাদ নারায়ণগঞ্জ:- ইরান-ইসরায়েল হামলা-পাল্টাহামলা ও উত্তেজনার কারণে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। যদি এমনটি হয়ে থাকে, তবে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা দেখা দেবে এবং বিশ্ব আরেকটি অর্থনৈতিক সংকট দেখবে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এ তথ্য জানিয়েছে। একই সঙ্গে অর্থনৈতিক উত্তরণে গতানুগতিক ব্যবস্থায় না থেকে মানবসম্পদের দক্ষতা বাড়াতে জোর দিয়েছে সংস্থাটি।

বাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিকস জানায়, ইরান-ইসরায়েল যুদ্ধ উত্তেজনার কারণে বিশ্ববাজারে এরই মধ্যে বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম। গত শুক্রবার বিশ্ববাজারে যুক্তরাষ্ট্রের ডাব্লিউটিআই অপরিশোধিত জ্বালানি তেলের দাম ০.৫০ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল হয় ৮৩.১৪ ডলার।

পাশাপাশি লন্ডনের ব্রেন্ট অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল ০.২১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল হয় ৮৭.২৯ ডলার।

আইএমএফের ইন্টারন্যাশনাল মনিটারি অ্যান্ড ফিন্যানশিয়াল কমিটি অব দ্য বোর্ড অব গভর্নরসের সভায় সদস্য দেশগুলোর অর্থমন্ত্রী বা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের অংশ নেওয়ার প্রথা রয়েছে। বাংলাদেশের পক্ষে অর্থসচিব ও ডেপুটি গভর্নর সভায় যোগ দেন। এদিকে নতুন করে বিপাকে পড়ার আগেই সংকটে থাকা দেশগুলোর কর কাঠামো ও রাজস্ব ব্যবস্থাপনা ঠিক করার পরামর্শ দিয়েছে আইএমএফ।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আইএমএফের এমডি ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, অর্থনৈতিক সংকট এড়াতে চাইলে অর্থনৈতিক কাঠামোর সংস্কার করতে হবে।

এ সময় আইএমএফ সভাপতি ও সৌদি আরবের অর্থমন্ত্রী মোহাম্মেদ আলজাদান বলেন, খুবই দুঃখজনক বিষয় হলো ভূ-রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। কোনো সন্দেহ নেই যে এ কারণে অর্থনীতি আবারও সংকটে পড়বে। দরিদ্র মানুষের স্বার্থেই সংঘাত বাদ দিয়ে সবাইকে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে হবে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD