সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমাদ পলাশের পিতা বাংলাদেশ আওয়ামী লীগ এর দুঃসময়ের কান্ডারী, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও দান বীর মরহুম ইদ্রিস আলী মেম্বারের ২৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ অক্টোবর) আলিগঞ্জ মাদ্রাসায় মরহুমের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করার পাশাপাশি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা দোয়া করা হয়।
তিনি ১৯৩৯ সালের ১ মে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন আলীগঞ্জের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে পিতা শেখ আফসিন মাদবরের ঘরে জন্মগ্রহন করেন। তারা দুই বোন, তিন ভাই। ভাইদের মধ্যে তিনি ছিলেন ছোট। তাঁর শিক্ষাজীবন কাটে নারায়ণগঞ্জ উচ্চ বিদ্যালয় এবং সরকারি তোলারাম কলেজে।
মহান এই মানুষটির প্রতি শ্রদ্ধা নিবেদন ও আত্মার মাগফিরাত কামনা করে আলীগঞ্জ মাদ্রাসায় কোরান খতম, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।