সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

শ্রমিক নেতা পলাশের পিতার ২৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া

সংবাদ নারায়ণগঞ্জ:- জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব  কাউসার আহমাদ পলাশের পিতা বাংলাদেশ আওয়ামী লীগ এর দুঃসময়ের কান্ডারী, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও দান বীর মরহুম ইদ্রিস আলী মেম্বারের ২‌৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) আলিগঞ্জ মাদ্রাসায় মরহুমের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করার পাশাপাশি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা দোয়া করা হয়।

তিনি ১৯৩৯ সালের ১ মে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন আলীগঞ্জের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে পিতা শেখ আফসিন মাদবরের ঘরে জন্মগ্রহন করেন। তারা দুই বোন, তিন ভাই। ভাইদের মধ্যে তিনি ছিলেন ছোট। তাঁর শিক্ষাজীবন কাটে নারায়ণগঞ্জ উচ্চ বিদ্যালয় এবং সরকারি তোলারাম কলেজে।

মহান এই মানুষটির প্রতি শ্রদ্ধা নিবেদন ও আত্মার মাগফিরাত কামনা করে আলীগঞ্জ মাদ্রাসায় কোরান খতম, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD