সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় জুয়েল আরমান ও দেলু বাহিনীর বিরোধের জেরে প্রাণ গেল নিরীহ গাড়িচালক ইউসুফের! সিদ্ধিরগঞ্জে গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা ফতুল্লায় সাংবাদিকের বাসায় গিয়ে সাংবাদিককে হত্যার হুমকি ফতুল্লা রেলস্টেশন এলাকায় কৃষকদল নেতার শেল্টারে আলামিনের মাদক ব্যবসা আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতা নিহত প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন আলীগঞ্জে ফের বেপরোয়া হিমেল বাহিনী, পরিচালনা করছে মাদকের স্পট নারায়ণগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ দুই ছিনতাইকারী গ্রেফতার নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের কমিটি বাণিজ্যের অভিযোগ, জুয়েল রানার কথোপকথনের অডিও ভাইরাল

সাংবাদিক সোহেল’র মায়ের রোগ মুক্তি কামনায় দোয়া

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক এবং উজ্জীবিত বাংলাদেশের সম্পাদক ও সোহেল আহম্মেদের মা দীর্ঘদীন ধরে অসুস্থ হয়ে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

১ ডিসেম্বর(বৃহস্পতিবার) বিকেলে ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ সাংবাদিক সোহেল-এর অসুস্থ মায়ের চিকিৎসা এবং শারীরিক খোঁজ খবর নেওয়ার জন্য হাসপাতালে ছুটে যান। এছাড়াও সাংবাদিক সোহেল-এর মায়ের দ্রুত আরোগ্য লাভের জন্য ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ফতুল্লা হযরত-শাহ ফাতেউল্লাহ দরাবর শরীফে দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

দোয়া পরিচালনা করেন ফতুল্লা কেন্দ্রীয় জামে মসজিদের মোয়াজ্জেম হাফেজ মাওলানা ক্বারী মোঃ ওবায়দুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন-ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, সাধারণ সম্পাদক সোহেল আহম্মেদ, যুগ্ন সাধারন সম্পাদক রনি কুমার দাস, সহ-সম্পাদক শফিকুল ইসলাম শফিক, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক লীজা আক্তার, প্রচার সম্পাদক ইমতিয়াজ আহম্মেদ রাসেল, কার্যকরি সদস্য হাজ্বী আঃ মোতালেব, সাংবাদিক মোস্তাক আহাম্মেদ সুমন, সাংবাদিক সেলিম আহাম্মেদ,

ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সজীব, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সমাজ কল্যান বিষয়ক সম্পাদক ফজলুল হক পলাশ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জুয়েল চেীধুরী এবং ইমতিয়াজ হাসান জামিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD