বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

বিজয় দিবসের শুভেচ্ছা জানালেন আবুল হোসেন

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ ও ফতুল্লাবাসি সহ সারা বাংলাদেশের জনগণকে মহান বিজয় দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আন্তজেলা ট্র্যাক ইউনিয়ন পাগলা শাখার সভাপতি পদপ্রার্থী ও দক্ষিণবঙ্গের লাইন সম্পাদক হাজী আবুল হোসেন।

বিজয় দিবস উপলক্ষে শুক্রবার (১৫ ডিসেম্বর) দেওয়া এক বানীতে এ শুভেচ্ছা জানান তিনি।

শুভেচ্ছা বার্তায় আবুল হোসেন বলেন,আমি বাঙালি মুসলমান। বিজয় দিবসে প্রথমে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারপরে সকল অকুতোভয় বীর সেনাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি।

তিনি বলেন, বিজয়ের এই দিনে সকল অপশক্তিকে রুখার প্রত্যয়ে ভেদাভেদ ভুলে মহামূল্যবান এই অর্জনকে কাজে লাগিয়ে অসাম্প্রদায়িক চেতনায় দেশকে এগিয়ে নিয়ে যাই। রাজাকার মুক্ত সোনার বাংলাদেশ গড়ে তুলি। যেখানে থাকবে না কোন বঞ্চনা, শোষণ, বৈষম্য,রাজনৈতিক অস্থিরতা,সাম্প্রদায়িকতা থাকবে শুধু সুখ-শান্তি সমৃদ্ধি আর ভালবাসা। আজকের বিজয়ের এই দিনে সেটাই হোক আমাদের দৃঢ় প্রতয়।

শোষণ, জুলুম ও নির্যাতনের বিরুদ্ধে লড়াই করতে মহান মুক্তিযুদ্ধ আজীবন পথ দেখাবে। মুক্তিযুদ্ধের চেতনা আমাদের দেশকে আরও উন্নত ও সম্বৃদ্ধ করতে শক্তি যোগায়।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD