সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

ধরাছোঁয়ার বাহিরে মাদক সম্রাট আইনু

সংবাদ নারায়ণগঞ্জঃ- ফতুলার আলীগঞ্জের শীর্ষস্থানীয় মাদক ব্যবসায়ী সল্টু রাসেল গ্রেপ্তার হলেও ধরাছোঁয়ার বাহিরে রয়ে গেছে মাদক সম্রাট আয়নাল হক অরুফে আইনু ও কবির।

গত (২৭ ডিসেম্বর) মঙ্গলবার আলীগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক সম্রাট আইনুর সেলসম্যান হীরা ও

শীর্ষস্থানীয় মাদক ব্যবসায়ী সল্টু রাসেলসহ চার জনকে গ্রেফতার করে। কিন্তু মাদক সম্রাট আয়নাল হক অরুফে আইনু রয়ে যায় ধরাছোঁয়ার বাহিরে।

এদিকে পুরো আলীগঞ্জ সহ আশেপাশ এলাকায় মাদকের নিয়ন্ত্রণ করছে পুলিশের কথিত সোর্স মাদক সম্রাট আইনু। ঘরে বসে থেকেই পরিচালনা করছে মাদক ব্যবসার বিশাল সিন্ডিকেট। পুলিশের সোর্স পরিচয় দেওয়ায় অনেকেই ভয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না। এতে করে দিন দিন গড়ে তুলেছে মাদকের বিশাল সাম্রাজ্য। গত (২৬ ডিসেম্বর) জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক সম্রাট আইনুর সেলসম্যান হীরাকে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন মাসের সাজা দেওয়া হয়। কিন্তু এলাকাবাসীর দাবি যারা মাদকের পুরো সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে তাদেরকে আইনের আওতায় আনা হলে আলীগঞ্জ এলাকাসহ আশপাশ এলাকা মাদক নিয়ন্ত্রণ হবে।

অপরদিকে মাদক ব্যবসায়ী কবির নতুন করে শুরু করেছে আলীগঞ্জে মাদক ব্যবসা। কিছুদিন মাদক ব্যবসা বন্ধ রেখে এলাকার বাহিরে অবস্থান করে আবার এলাকায় এসে পুনরায় শুরু করেছে মাদক ব্যবসা। এলাকাবাসীর দাবি এই সকল মধ্য ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হলে এলাকায় মাদক ব্যবসা নির্মূল হবে।

 

 

 

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD