বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

সাব্বির হত্যা: শীর্ষ সন্ত্রাসী জাকির খানের বিরুদ্ধে তৈমূরের সাক্ষ্য গ্রহণ

সংবাদ নারায়ণগঞ্জ:- ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় আলোচিত শীর্ষ সন্ত্রাসী জাকির খানের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নিহতের ভাই অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।

(৬ মার্চ)  সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরার আদালতে এই সাক্ষ্য গ্রহণ করা হয়।

সাক্ষী শেষে আগামী মে মাসের ৪ তারিখ পরবর্তী শুনানীর দিন ধার্য্য করেছেন। সেদিনও অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের সাক্ষ্যগ্রহণ করা হবে।

এদিন নারায়ণগঞ্জের আলোচিত ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় তার বিরুদ্ধে দিত্বীয় সাক্ষ্য প্রহণের তারিখ ধার্য্য করা হয়েছিলো। সেই মামলায় নিহত সাব্বির আলম খন্দকারের বড় ভাই অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার সাক্ষী প্রদান করেছেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুর রহিম বলেন, ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় আসামী জাকির খানের বিরুদ্ধে তার বড় ভাই অ্যাডভোকেট তৈমূর দ্বিতীয় দফায় সাক্ষী প্রদান করেছেন। সেই সাক্ষীর ভিতিত্তিতে আসামী পক্ষের আইনজীবীরা তাকে জেরা করেছেন।

কোর্ট পুলিশের পরিদর্শনক মো. আসাদুজ্জামান বলেন, সাব্বির হত্যা হামলার আসামী জাকির খানকে আদালতে আনা হয়েছিলো। আজ বাদীকে আসামী পক্ষের আইজীবীগণ জেরা করেছেন। জেরা শেষে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য যে, জাকির খান নারায়ণগঞ্জের ব্যবসায়ী সাব্বির আলম হত্যা মামলার আসামি ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। পরিচয় গোপন করে গত এক বছর সপরিবার বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাস করছিলেন। পরে গত ৩ সেপ্টেম্বর ভোরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD