শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

সংবাদ নারায়ণগঞ্জ:- রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

(২০ মে) শনিবার সন্ধ্যা ৭টার পর সরকারি বাসভবন গণভবন থেকে বঙ্গভবনে যান তিনি। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের শপথ অনুষ্ঠানের পর প্রথমবারের মতো প্রধানমন্ত্রী এ সৌজন্য সাক্ষাতে গেলেন।

গত ২৪ এপ্রিল শপথ গ্রহণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি। সম্প্রতি শেষ হওয়া জাপান, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সফর সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করতেই প্রধানমন্ত্রী এ সৌজন্য সাক্ষাতে বঙ্গভবনে গেছেন বলে জানা গেছে।

এছাড়া আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ গুরুত্বপূর্ণ নানা বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD