রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- টানা তিন মেয়াদ ধরে ক্ষমতার বাইরে বিএনপি। আর এই দীর্ঘ সময় ধরে ক্ষমতার বাইরে থেকে বিএনপি বর্তমানে চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। বিএনপির নেতাকর্মীরা একের পর এক মামলার আসামী ও গ্রেফতার হয়রানীর শিকার হতে হতে তারা ক্লান্ত হয়ে পড়েছে।
যা আগে কখনও এরকম দুঃসময় পার করতে হয়নি বিএনপির নেতাকর্মীদেরকে। কিন্তু এই দুঃসময়েও বিএনপির কয়েকজন নেতারা তাদের পকেটভারী করছেন বলে অভিযোগ তুলেছেন পদ বঞ্চিত বিএনপি নেতারা। এ কমিটিকে কেন্দ্র করে ফতুল্লায় বিএনপি’র নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
নেতাকর্মীদের দাবি দীর্ঘ ১২ বছর পর ফতুল্লা থানা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হলো। কিন্তু এ সম্মেলনে কাউন্সিলিং না করে ভোট ছাড়াই পকেট কমিটি গঠন করা হয়েছে।
(১৩ জুন) মঙ্গলবার দুপুরে ফতুল্লার দেলপাড়া মিরকুঞ্জ পার্টি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ কমিটিতে দুই বছরের জন্য ফতুল্লা থানা বিএনপির শহিদুল ইসলাম টিটুকে সভাপতি এবং কর্মীবিহীন নেতা হিসেবে পরিচিত এড.বারী ভূইঁয়াকে সাধারণ সম্পাদক এবং রিয়াদ মোঃ চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়।
এই কমিটি ঘোষণা করেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আ: সালাম এ নিয়ে ফতুল্লা থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা, উত্তাপ ছড়িয়ে পরেছে।
জেলা বিএনপির আহবায়ক গিয়াসউদ্দিনের মদদে এই কমিটি গঠন করা হয়েছে এমন দাবি বিএনপির তৃনমূলের।
বিগত চারদলীয় জোট সরকারের সময়ে তৎকালীন বিতর্কীত এমপি গিয়াসকে ফতুল্লায় অবাঞ্ছিত ঘোষণা করায় সেই বিরোধের জের ধরে রিয়াদ মোঃ চৌধুরীকে থানা বিএনপির সাধারণ সম্পাদক হতে দেয়া হয়নি এমন অভিযোগ বিএনপির তৃনমূলের নেতাকর্মীদের।
এদিকে রিয়াদ মোঃ চৌধুরী সাধারণ সম্পাদক হলে শহিদুল ইসলাম টিটু দলের মধ্যে তার একক আধিপত্য বিস্তার করতে পারবে না। ফলে টিটুও এড.বারী ভূইঁয়াকে সাধারণ সম্পাদক হিসেবে চেয়েছেন।