শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

বন্দরে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার ২

সংবাদ নারায়ণগঞ্জ:-বন্দরে স্কুল ছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ধর্ষক ও ধর্ষণের সহয়তাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ জুলাই) রাতে বন্দর স্কুলঘাট এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার ২২নং ওয়ার্ডের কুমারপাড়া এলাকার মানিক চন্দ্র দাসের ছেলে অভিযুক্ত ধর্ষক দেবাশিষ চন্দ্র দাস (২১) ও বন্দর জামাইপাড়া এলাকার জাকির খানের ছেলে ধর্ষণের সহয়তাকারী আল আমিন (২০)।

বুধবার (১৯) জুলাই দুপুরে ধর্ষণের শিকার ওই কিশোরীর পিতা বিজয় কুমার দে বাদী হয়ে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন।

এর আগে, গত ১১ জুলাই রাত ১১টায় বন্দর থানার ২২নং ওয়ার্ডের জামাইপাড়া লোহার পুকুরপাড়স্থ মাস্টার পট্টি ২নং আসামীর ভাড়াটিয়া ৫ম তলা বিল্ডিংয়ের বসত বাড়িতে এ ধর্ষণের ঘটনাটি ঘটে। পুলিশ ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষা নিরীক্ষার পর বুধবার দুপুরে ২২ ধারায় আদালতে প্রেরণ করেছে।

মামলার তথ্য সূত্রে জানাগেছে, বন্দরে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী তার নানার বাড়িতে আসা যাওয়ার সময় দেবাশিষ চন্দ্র দাস ও তার সহযোগী আল আমিন দীর্ঘদিন ধরে রাস্তায় উত্ত্যক্তসহ কু-প্রস্তাব দিয়ে আসছিল। এর ধারাবাহিকতায় গত ১১ জুলাই সন্ধ্যা সাড়ে ৫টায় বাদীর মেয়ে তার নানা বাড়িতে যাওয়ার সময় দেবাশিষ চন্দ্র দাস ও আল আমিন বাদীর মেয়েকে রাস্তায় একা পেয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে আল আমিনের ভাড়াটিয়া বসত বাড়িতে নিয়ে গিয়ে আল আমিনের সহযোগিতায় দেবাশিষ চন্দ্র দাস ধর্ষণ করে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD