রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

ফতুল্লায় স্ত্রীকে অচেতন করে শরীরে ও মুখে গরম পানি ঢেলে পালাল স্বামী

সংবাদ নারায়ণগঞ্জঃ- পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ঘুমের বড়ি খাইয়ে অচেতন করে মুখে ও শরীরে গরম পানি ঢেলে দিয়েছে তার স্বামী। (১২ অক্টোবর) সোমবার ভোরে ফতুল্লার রসুলপুর এলাকায় আমির হোসেনের ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে।

আহত পাপড়ি আক্তার পিরোজপুর জেলার উদয়কাঠি এলাকার নাজিম উদ্দিন হাওলাদারের মেয়ে। আর তার স্বামী পায়েল মিয়া রংপুর জেলার গঙ্গাচরা থানার বুড়িরহাট মিরাজপাড়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।

আশঙ্কাজনক অবস্থায় স্ত্রী পাপড়ি আক্তারকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নেয়া হয়। সেখান থেকে চিকিৎসা নিয়ে রাতে বাসায় আসেন পাপড়ি আক্তার।

পাপড়ি আক্তার জানান, পায়েল মিয়ার সঙ্গে ১০ বছর আগে তার বিয়ে হয়। তাদের একটি সাত বছরের ছেলে আছে। ছেলের জন্মের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে কোনো সম্পর্ক নেই। তাই স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়ি ফতুল্লার রসুলপুর এলাকায় চলে আসেন তিনি। সন্তানকে বাবা মায়ের কাছে রেখে পাপড়ি গার্মেন্টসে কাজ করেন। ৭ বছরের মধ্যে তার স্বামী তাদের কোনো খোঁজখবর নেয়নি।

তিনি আরো জানান, শুক্রবার হঠাৎ ফতুল্লার রসুলপুর এলাকায় তাদের ভাড়া বাসায় আসেন পায়েল মিয়া। এরপর পায়েল তাদের বাড়ি নিয়ে যাবে বলে পাপড়িকে সন্তান নিয়ে প্রস্তুত হতে বলেন। এতে পাপড়ি অস্বীকৃতি জানান। আর এতদিন কেন স্ত্রী সন্তানের খোঁজখবর নেয়নি জানতে চান পাপড়ি আক্তার।

এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে তর্ক হয়। এরপর কৌশলে দুদিন স্ত্রীর সঙ্গে থাকেন পায়েল মিয়া। এক পর্যায়ে স্ত্রীকে রাতে খাবারে সঙ্গে ঘুমের বড়ি খাইয়ে অচেতন করে ভোরে ঘুমন্ত অবস্থায় গরম পানি মুখে ও শরীরে ঢেলে দিয়ে দৌড়ে পালিয়ে যায় পায়েল। এ সময় পরিবারের সদস্যরা চিৎকার শুনে ঘুম থেকে উঠে পাপড়িকে হাসপাতালে নিয়ে যায়।

ফতুল্লা মডেল থানার এসআই জাকির হোসেন বলেন, সকালে থানায় লিখিত অভিযোগ করার বিষয়টি শুনেছি রাতে। কিন্তু দিনে কেউ বিষয়টি না জানানোয় ঘটনাস্থলে তাৎক্ষণিক যেতে পারিনি। সকালে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে ব্যবস্থা নিবো।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD