বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

রাজধানীর পৃথক তিনটি স্থানে বাসে অগ্নি সংযোগ

সংবাদ নারায়ণগঞ্জ:- রাজধানীর এলিফ্যান্ট রোডে মাল্টিপ্ল্যান সিটি সেন্টারের সামনে ও নিউমার্কেটের গাউছিয়া মার্কেটের সামনে বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

(৪ নভেম্বর) শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাউছিয়া মার্কেটের সামনে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস ওই তিন স্থানে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য জানান।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল গনি সাবু বলেন, নিউমার্কেট এলাকায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাউছিয়া মার্কেটের সামনে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মিরপুর লিংক পরিবহনের ওই বাসে আগুন লাগার সময় বাসে যাত্রী ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

অন্যদিকে ৭টা ৩৫ মিনিটের দিকে এলিফ্যান্ট রোড, মাল্টিপ্ল্যান সিটি সেন্টারের সামনে গ্রিন ইউনিভার্সিটির একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এছাড়া রাত সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটের দিকে সায়েদাবাদ জনপথ মোড় ফ্লাইওভারের নিচে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে পোস্তাগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিন বাসে আগুনের ঘটনায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

আগামীকাল রোববার থেকে দ্বিতীয় দফায় দুদিনের অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি ও সমমনারা। সর্বাত্মক এ অবরোধে সড়ক, নৌপথ ও আকাশপথে যান চলাচল বন্ধের কথা বলা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD