সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় জুয়েল আরমান ও দেলু বাহিনীর বিরোধের জেরে প্রাণ গেল নিরীহ গাড়িচালক ইউসুফের! সিদ্ধিরগঞ্জে গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা ফতুল্লায় সাংবাদিকের বাসায় গিয়ে সাংবাদিককে হত্যার হুমকি ফতুল্লা রেলস্টেশন এলাকায় কৃষকদল নেতার শেল্টারে আলামিনের মাদক ব্যবসা আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতা নিহত প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন আলীগঞ্জে ফের বেপরোয়া হিমেল বাহিনী, পরিচালনা করছে মাদকের স্পট নারায়ণগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ দুই ছিনতাইকারী গ্রেফতার নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের কমিটি বাণিজ্যের অভিযোগ, জুয়েল রানার কথোপকথনের অডিও ভাইরাল

বিজয় দিবসের শুভেচ্ছা জানালেন আনিসুর রহমান মাস্টার

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ ও ফতুল্লাবাসি সহ সারা বাংলাদেশের জনগণকে মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমেদ পলাশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন টলার বাল্কহেড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিসুর রহমান মাস্টার।

বিজয় দিবস উপলক্ষে শুক্রবার (১৫ ডিসেম্বর) দেওয়া এক বানীতে এ শুভেচ্ছা জানান তিনি।

শুভেচ্ছা বার্তায় আনিসুর রহমান মাস্টার বলেন,আমি বাঙালি মুসলমান। বিজয় দিবসে প্রথমে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারপরে সকল অকুতোভয় বীর সেনাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি।

আগামীকাল ১৬ই ডিসেম্বর । মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে ৩০ লক্ষ শহীদের তাজা প্রাণ এবং দীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে আমরা পেয়েছি এই দেশ । তাই তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

লাল সবুজের ওই যে পতাকা উড়ছে। ওর লাল রং শহীদের রক্ত এবং সবুজ কালার যেন নবীজির রওজা থেকে ধার করা হয়েছে।

মহান বিজয় দিবস বাঙালির শ্রেষ্ঠ অর্জন। মহান মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনে এক গৌরবময় অধ্যায়। তাই, মহান বিজয় দিবস প্রতিটি বাঙালির সামনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মহান বিজয় দিবস আমাদের সত্য ও ন্যায়ের পথে লড়াই করতে অনুপ্রেরণা যোগায়।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD