মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা ‎দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে নাঙ্গল মার্কায় ভোট দেওয়া আহ্বান জানালেন খোকা মোল্লার  ফতুল্লা মডেল প্রেসক্লাবের নাম ব্যবহার করে প্রচারণা কাসেমীর নির্বাচন কমিশনের ওপর বিএনপির আস্থা রয়েছে: মির্জা ফখরুল ফতুল্লায় প্রয়াত জাতীয় পার্টির নেতাদের স্মরণে দোয়া  প্রার্থিতা ফিরে পেলেন জাতীয় পার্টির প্রার্থী সালাউদ্দিন খোকা ফতুল্লায় দুটি ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা ৭ জানুয়ারির পর সরকার পতনের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বাইতুল মোকাররমের দোয়া বন্দরে ছিনতাইয়ের সময় পাঁচজন গ্রেফতার

আমি দেশেই আছি : শামীম ওসমান

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শামীম ওসমান পরিবারসহ দেশেই রয়েছেন।

শনিবার (৩ আগস্ট) সকালে শামীম ওসমানের একমাত্র ছেলে ইমতিনান অয়ন ওসমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রাত থেকে ফেসবুকে গুজব ছড়ানো হয় শামীম ওসমান ও তার পরিবারের সদস্যরা সকলেই থাইল্যান্ড চলে গেছেন।

এ বিষয়ে ফেসবুকে ব্যক্তিগত অ্যাকাউন্টে ভিডিও পোস্ট করে ইমতিনান অয়ন ওসমান বলেন, ‘একটা জিনিস জানতে চাই, এটা যদি থাইল্যান্ড হয় তাহলে ঢাকা কোথায়?’ সেইসঙ্গে তিনি তার বাসার চারপাশের ভবন দেখান ভিডিওতে।

তিনি আরও বলেন, ‘সকলের কাছে একটাই অনুরোধ গুজবে কান দিবেন না। দেশটাকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে।’

এর আগে গত ৩০ জুলাই বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া রাইফেল ক্লাবে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেন শামীম ওসমান। সভায় সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেছিলেন, ‘সত্যের জয় হয়েছে। এবার আমরাই জিতবো। কিছু ক্ষয়ক্ষতি হবে কিছু লস হবে। বিন্দু পরিমাণ টেনশন করবেন না। শেখ হাসিনাকে এক চুল পরিমাণ নড়ানোর ক্ষমতা ওদের বাবারও নেই। শুধু আমরা যেন প্রস্তুত থাকি।’

তিনি আরও বলেন, ‘জামায়াত-শিবির মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে। তবে নিশ্চিত থাকেন শেখ হাসিনা ক্ষমতায় আছেন, ছিলেন, ক্ষমতায় থাকবেন। দয়া করে কেউ ফাঁকিবাজি করবেন না। যার যার এলাকা, যার যার অলি-গলি পাহারায় বসতে হবে। যাতে স্বাধীনতাবিরোধী শক্তি বের হতে না পারে। সূত্র, জাগো নিউজ

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD