মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় সাংবাদিককে হত্যার হুমকি, ফতুল্লায় ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেফতার ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের হামলায় র‌্যাবের ৩ সদস্য আহত আওয়ামী লীগ ঘনিষ্ঠতা অস্বীকার, বিএনপি নেতাদের সঙ্গে ওঠাবসা; প্রশাসনের নিষ্ক্রিয়তায় বাড়ছে প্রশ্ন ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার কুতুবপুরে ‘অস্ত্রের ছায়া’—মহিদুলকে গ্রেপ্তার করলেই মিলবে অবৈধ অস্ত্রের ভাণ্ডার! সোনারগাঁয়ে তক্ষকসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার রূপগঞ্জে বিপুল পরিমাণ চোলাই মদসহ গ্রেপ্তার ১ ফতুল্লা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার সরকার যেরকম চিরস্থায়ী নয়, জনপ্রশাসনের কোনো পদ কারও জন্য চিরস্থায়ী নয়: প্রধানমন্ত্রী

কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লায় ৩ বছরে পবিত্র কোরআনের হাফেজ হয়েছে ১৫ বছরের মাহমুদুল হাসান রোমেল। দ্রুত সময়ে ৩০ পারা কোরআন হিফজ করায় আনন্দিত রোমেলের পরিবার ও শিক্ষকরা।
মাহমুদুল হাসান রোমেল নারায়ণগঞ্জ সদর উপজেলার  পাগলা বৌবাজার এলাকার আওয়ামী লীগ নেতা মীর হোসেন মিরুর ছেলে। সে উপজেলার নূরবাগ মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।
জানা গেছে, কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাজী মীর হোসেন
মিরুর বড় ছেলে।

সাড়ে ১০ বছর বয়সে স্থানীয় মাদরাসায় নুরানি শাখায় মো. মাহমুদুল হাসান রোমেলকে ভর্তি করান তিনি। বাবার স্বপ্ন ছিল রোমেল হাফেজ বানাবেন।  নূরবাগ কুরআন মাদরাসায় ভর্তি হয়। তারপর ৩ মাস নাজরানা বিভাগে পড়ার পর কোরআন সবক নেয় মাহমুদুল হাসান রোমেল। এরপর ৩  বছরে পবিত্র কুরআন হিফজ (মুখস্থ) করে সে।
রোমেল বলে, আলহামদুলিল্লাহ! আমার কাছে খুব ভালো লাগছে। আমার ওস্তাদরা আমাকে অনেক বেশি সহায়তা করেছেন। ওস্তাদদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি প্রথম ভেবেছিলাম অনেক কঠিন হবে। কিন্তু আল্লাহ আমাকে সহজ করে দিয়েছেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন ভবিষ্যতে বড় একজন দ্বিনের দায়ী হতে পারি।

মাহমুদুল হাসান রোমেলের বাবা মীর হোসেন মিরু বলেন, কোরআনের হাফেজ হয়ে রোমেল আমাদের স্বপ্ন পূরণ করেছে। আমার ইচ্ছা ছিল রোমেলকে কোরআনে হাফেজ বানানো। সে আমার স্বপ্ন পূরণ করেছে। তার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি। আল্লাহ যেন আমার ছেলেকে কবুল করে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD