বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
আলীগঞ্জে ভাঙারি ব্যবসার আড়ালে ‘শান্তর মাদকের হাট’ ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অস্ত্রধারী, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২ আলীগঞ্জে একাব্বর মাতবর ফাউন্ডেশন (আবু বাড়ি) শুভ উদ্বোধন, আব্দুল ওয়াহেদ সভাপতি ও মো. সাখাওয়াত কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন 

জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের জিমখানা লেক থেকে নিখোঁজ শিশু দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে উদ্ধারকর্মীরা লেকের পানিতে অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠান।

নিহত দুই শিশু হলো—আলামিন (৭) ও ইব্রাহিম (৫)। তারা সম্পর্কে আপন দুই ভাই। তাদের বাবার নাম শাহ আলম।

পরিবারটি ফতুল্লার খিলমার্কেট এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তাদের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার চৌহালী এলাকায় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে জিমখানা লেকে গোসল করতে নেমে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় দুই ভাই। পরে অনেক খোঁজাখুঁজির পর তাদের সন্ধান না পেয়ে বিষয়টি জানানো হয় স্থানীয়দের ও উদ্ধারকারী দলকে। রাত পর্যন্ত চলে তল্লাশি অভিযান।

একপর্যায়ে লেকের পানির নিচ থেকে উদ্ধার করা হয় তাদের নিথর দেহ।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD