বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন

‎নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় রাতের আঁধারে ট্রাক থেকে মালামাল চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। স্থানীয়দের অভিযোগ, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এ ধরনের অপরাধ চালিয়ে যাচ্ছে, যার নেতৃত্বে রয়েছে ‘চোর আয়নাল’ নামে পরিচিত এক ব্যক্তি।‎

‎সূত্র জানায়, গভীর রাতে বিভিন্ন পণ্যবাহী ট্রাক ফতুল্লার দপা এলাকায় পৌঁছালে সুযোগ বুঝে ট্রাক থেকে মালামাল চুরি করে নিয়ে যায় এই চক্রটি। বিশেষ করে খাদ্যপণ্য, নির্মাণ সামগ্রী ও অন্যান্য মূল্যবান মালামালই তাদের মূল টার্গেট।

‎অভিযোগ রয়েছে, এই চক্রের কার্যক্রমের পেছনে স্থানীয় এক মুদি ব্যবসায়ী আনোয়ার হোসেনের মদদ রয়েছে। তিনি নেপথ্যে থেকে চোরাই মালামাল কেনাবেচা ও সংরক্ষণের কাজ পরিচালনা করেন বলে দাবি এলাকাবাসীর।

‎একাধিক স্থানীয় বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, “প্রায় প্রতিরাতে এই চুরি হয়। কিন্তু ভয়ে কেউ মুখ খুলতে চায় না। কারণ, চক্রটির প্রভাবশালী ব্যাকআপ রয়েছে।”

‎এ বিষয়ে ফতুল্লা মডেল থানার এক কর্মকর্তা জানান, “আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

‎এলাকাবাসীর দাবি, দ্রুত এই চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD