সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
‘জেল খাটা কেমন’ কৌতূহল থেকেই ফতুল্লায় শিশু হোসাইন হত্যা: পুলিশ ফতুলায় পুলিশের সোর্স মামুনকে কুপিয়ে আহত ফতুল্লায় ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার ১ নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে যৌথ অভিযান, নারীসহ ৩ দালাল গ্রেফতার ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক

‘জেল খাটা কেমন’ কৌতূহল থেকেই ফতুল্লায় শিশু হোসাইন হত্যা: পুলিশ

সংবাদ নারায়ণগঞ্জ:-   নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় ১১ বছর বয়সী শিশু হোসাইনকে নির্মমভাবে হত্যা করেছে তারই সমবয়সী কয়েকজন কিশোর বন্ধু। ভয়াবহ এ ঘটনায় উঠে এসেছে বিস্ময়কর ও উদ্বেগজনক তথ্য—শুধু ‘জেল খাটা কেমন’ সে কৌতূহল থেকেই তারা পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটায়।

‎ সোমবার (২৭ এপ্রিল) জেলা পুলিশ সুপার মো.. মিজানুর রহমান মুন্সি এক সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, নিহত হোসাইন তার বাবার সঙ্গে শহরে ফুল বিক্রি করত। গত ১৮ এপ্রিল সকাল থেকে নিখোঁজ থাকার পর ২৩ এপ্রিল বিকেলে ফতুল্লার দাপা ইদ্রাকপুর ব্যাংক কলোনির একটি পরিত্যক্ত বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

‎পুলিশ সুপার আরো জানান, ফতুল্লা রেলস্টেশন সংলগ্ন একটি পরিত্যক্ত বাড়িতে নিয়মিত আড্ডা দেওয়া ও মাদক সেবনকারী কয়েকজন কিশোর পরিকল্পনা করে এ হত্যাকাণ্ড। ঘটনার দিন সাইফুল, তানভীর ও ইউনুস নিজেদের মধ্যে আলোচনা করে ‘খুন করলে জেলে যেতে হয়’। আর সে অভিজ্ঞতা নেওয়ার ইচ্ছা থেকেই তারা পরিকল্পনা করে।

‎পরবর্তীতে পাশ দিয়ে হেঁটে যাওয়া হোসাইনকে টার্গেট করে গাঁজা সেবনের প্রলোভন দেখিয়ে নির্ধারিত স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল তাদের আরও তিন সহযোগী। পরে সবাই মিলে তাকে ছুরিকাঘাতে হত্যা করে এবং মরদেহ ফেলে পালিয়ে যায়।

‎হত্যাকাণ্ডের পরপরই পুলিশ অভিযান চালিয়ে প্রথমে ইয়াসিনকে গ্রেপ্তার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে পর্যায়ক্রমে আরও পাঁচ কিশোরকে আটক করা হয়। এ ঘটনায় মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর মধ্যে চারজন এজাহারভুক্ত এবং তদন্তে আরও দুইজনকে শনাক্ত করা হয়েছে।

‎প্রধান আসামি ইয়াসিন এরইমধ্যে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে। তবে এখনও একজন আসামি পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

‎ঘটনাটি এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে। বিশেষজ্ঞদের মতে, কিশোরদের মধ্যে অপরাধ প্রবণতা ও মাদকাসক্তির এই প্রবণতা সমাজের জন্য গভীর উদ্বেগের বিষয়।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD