বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা ফতুল্লায় সাংবাদিককে হত্যার হুমকি, ফতুল্লায় ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেফতার ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের হামলায় র‌্যাবের ৩ সদস্য আহত আওয়ামী লীগ ঘনিষ্ঠতা অস্বীকার, বিএনপি নেতাদের সঙ্গে ওঠাবসা; প্রশাসনের নিষ্ক্রিয়তায় বাড়ছে প্রশ্ন ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার কুতুবপুরে ‘অস্ত্রের ছায়া’—মহিদুলকে গ্রেপ্তার করলেই মিলবে অবৈধ অস্ত্রের ভাণ্ডার! সোনারগাঁয়ে তক্ষকসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার

জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লার উন্নয়ন ও দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ফতুল্লার উন্নয়নের প্রশ্নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এখানে মতের কোনো ভিন্নতা না রেখে সম্মিলিতভাবে সমস্যার সমাধানে এগিয়ে আসতে হবে।

ফতুল্লার দীর্ঘদিনের জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, এ সমস্যা নিরসনে বিভিন্ন পক্ষ কাজ করলেও স্থায়ী সমাধান এখনো সম্ভব হয়নি। এ সংকট থেকে মুক্তি পেতে হলে সমন্বিত উদ্যোগ ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে স্থায়ী সমাধানের পথ বের করতে হবে।

তিনি আরও বলেন, সমাজে মাদকের ভয়াবহ বিস্তার উদ্বেগজনক। এখন এমন অবস্থা দাঁড়িয়েছে— কে মাদক বিক্রি করে না বা কে মাদক সেবন করে না, তা খুঁজে বের করাই কঠিন হয়ে পড়েছে। এই সামাজিক ব্যাধি দূর করতে প্রশাসনের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। অপরাধ দমনে কোনো ধরনের আপস করা যাবে না।

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. ফয়েজ আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন।

সভায় আরও উপস্থিত ছিলেন ফতুল্লা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান নূর, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের একান্ত সচিব সেলিম হোসেন দিপু, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আবদুর রহিম, জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক লুবনা রহমান এবং ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক ও ধর্মীয় নেতারা।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD