শনিবার, ২৩ মে ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা ফতুল্লায় সাংবাদিককে হত্যার হুমকি, ফতুল্লায় ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেফতার ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের হামলায় র‌্যাবের ৩ সদস্য আহত আওয়ামী লীগ ঘনিষ্ঠতা অস্বীকার, বিএনপি নেতাদের সঙ্গে ওঠাবসা; প্রশাসনের নিষ্ক্রিয়তায় বাড়ছে প্রশ্ন ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার

ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লায় যাত্রীবেশে অটোরিকশায় উঠে চালকের গলা কেটে হত্যাচেষ্টা ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

শুক্রবার (২২ মে) ভোররাত ২টার দিকে ফতুল্লার উত্তর দেওভোগ এলাকায় অভিযান চালিয়ে ছুরিসহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

তার কাছ থেকে ঘটনার সময় ব্যবহৃত ছুরিটিও জব্দ করা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে তদন্তকারী সংস্থাটি।

গ্রেপ্তার ব্যক্তির নাম আব্দুর রহিম। ২৯ বছর বয়সী এ যুবক কুমিল্লার মতলব দক্ষিণ উপজেলার কামালদি গ্রামের নাসিরউদ্দিনের ছেলে।

র‌্যাব জানায়, আগেরদিন বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ফতুল্লার কাশিপুর বাংলাবাজার এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক আমিনুল ইসলামের (৪৮) গলায় ছুরিকাঘাত করে পালায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় আহত আমিনুল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আমিনুল গাইবান্ধা জেলার বাসিন্দা কিন্তু ভাড়া থাকতেন নারায়ণগঞ্জের মাসদাইর এলাকায়।

র‌্যাব জানায়, ঘটনার দিন দুপুরে দুই ব্যক্তি যাত্রী সেজে তার অটোরিকশায় ওঠে। কাশীপুর বাংলাবাজার এলাকায় পৌঁছালে তারা হঠাৎ পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করে। এতে তার গলার একটি গুরুত্বপূর্ণ শিরা কেটে যায় এবং তিনি গুরুতর আহত হন।

এ সময় হামলাকারীরা অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করে। চালক বাধা দিলে তার হাতেও ছুরিকাঘাত করা হয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD