রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আলীগঞ্জে ফের বেপরোয়া হিমেল বাহিনী, পরিচালনা করছে মাদকের স্পট নারায়ণগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ দুই ছিনতাইকারী গ্রেফতার নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের কমিটি বাণিজ্যের অভিযোগ, জুয়েল রানার কথোপকথনের অডিও ভাইরাল সিদ্ধিরগঞ্জে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীকে গুলি করে হত্যা গার্মেন্টসে চাকরির আড়ালে মেহেদীর মাদক ব্যবসার অভিযোগ ফতুল্লায় বস্তাবন্দী অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার ফতুল্লায় ইয়াবাসহ শাহাজুল গ্রেপ্তার,  ধরাছোঁয়ার বাহিরে মেহেদী ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে খুচরা বিক্রেতারা গ্রেপ্তার, আড়ালে মূলহোতারা আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা, বর্ণনা দিলো পুলিশ ডেঙ্গু প্রতিরোধে একসঙ্গে সবাইকে কাজ করার নির্দেশ ডিসির

রূপগঞ্জে দেশীয় অস্ত্রসহ বাবা ছেলে গ্রেফতার

সংবাদ নারায়ণগঞ্জ:- রূপগঞ্জে দুটি দেশীয় তৈরি পাইপগান ও ধারালো অস্ত্রসহ রাসেল বেপারী ও তার ছেলে জুয়েল বেপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় রাসেল বেপারী ও জুয়েল বেপারীকে দুটি দেশীয় তৈরি পাইপগান, দুটি চাপাতি ও একটি রামদাসহ গ্রেপ্তার করা হয়

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় অস্ত্র নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি চলছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালায়।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD