শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় সাংবাদিকের বাসায় গিয়ে সাংবাদিককে হত্যার হুমকি ফতুল্লা রেলস্টেশন এলাকায় কৃষকদল নেতার শেল্টারে আলামিনের মাদক ব্যবসা আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতা নিহত প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন আলীগঞ্জে ফের বেপরোয়া হিমেল বাহিনী, পরিচালনা করছে মাদকের স্পট নারায়ণগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ দুই ছিনতাইকারী গ্রেফতার নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের কমিটি বাণিজ্যের অভিযোগ, জুয়েল রানার কথোপকথনের অডিও ভাইরাল সিদ্ধিরগঞ্জে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীকে গুলি করে হত্যা গার্মেন্টসে চাকরির আড়ালে মেহেদীর মাদক ব্যবসার অভিযোগ

ফতুল্লা রেলস্টেশন এলাকায় কৃষকদল নেতার শেল্টারে আলামিনের মাদক ব্যবসা

সংবাদ নারায়ণগঞ্জ | ফতুল্লা প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লা রেলস্টেশন প্ল্যাটফর্ম-সংলগ্ন এলাকায় রাজনৈতিক প্রভাবের আশ্রয়ে আলামিন ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ফতুল্লা থানা কৃষক দলের এক নেতার আশ্রয়-প্রশ্রয়ে দীর্ঘদিন ধরে ইয়াবা ও গাঁজার ব্যবসা চালিয়ে আসছেন তাঁরা। পুলিশের মাদকবিরোধী অভিযান চলমান থাকলেও কথিত এই মাদক ব্যবসা বন্ধ না হওয়ায় উদ্বেগ বাড়ছে এলাকাবাসীর মধ্যে।

স্থানীয়দের অভিযোগ, রেলস্টেশন প্ল্যাটফর্মের সামনে ও আশপাশের বিভিন্ন স্থানে মাদক বিক্রির কারণে যাত্রীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এমনকি স্কুল-কলেজের শিক্ষার্থীদের চলাচলের পথের কাছাকাছি মাদক বিক্রির অভিযোগও করেছেন তাঁরা। এতে তরুণ প্রজন্মের ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন অভিভাবক ও সচেতন মহল।

এলাকাবাসীর দাবি, ফতুল্লা রেলস্টেশন এলাকায় মাদকবিরোধী অভিযানে কখনো কখনো মাদকসেবীদের আটক করা হলেও কথিত মাদক বিক্রেতাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাঁদের অভিযোগ, অভিযানের খবর আগেভাগে পেয়ে অবস্থান পরিবর্তন করেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

স্থানীয়দের একাংশের অভিযোগ, কৃষক দলের এক নেতার প্রভাবের কারণে আলামিন ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে অনেকে সাহস পান না।

এলাকাবাসীর প্রশ্ন, কার প্রভাব বা আশ্রয়ে রেলস্টেশন এলাকায় মাদক বিক্রি চলছে? অভিযোগের সত্যতা যাচাই করে সংশ্লিষ্ট ব্যক্তি ও মাদক সরবরাহকারীদের শনাক্ত করার দাবি জানিয়েছেন তাঁরা।

এলাকাবাসী বলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী কার্যক্রমকে তাঁরা স্বাগত জানান। তবে মাদকসেবীদের আটকের পাশাপাশি মাদক সরবরাহকারী, বিক্রেতা এবং তাঁদের পেছনে থাকা ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি। তাঁদের মতে, মাদকের উৎস ও সরবরাহব্যবস্থা বন্ধ করা গেলে রেলস্টেশনসহ আশপাশের এলাকায় মাদক বিক্রি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন,আমরা নিয়ম  অভিযান পরিচালনা করছি, মাদক ব্যবসার সাথে যে কেউ সম্পৃক্ততা থাকুক না কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে, আমরা ফতুল্লা রেলস্টেশন এলাকায় আবার অভিযান পরিচালনা করা হবে।

আলামিন ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে কোনো মামলা বা অভিযান পরিচালিত হয়েছে কি না এবং অভিযানের তথ্য ফাঁসের অভিযোগ তদন্ত করা হচ্ছে কি না—এসব বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে নিশ্চিত হওয়ার পর প্রতিবেদনে যুক্ত করা হবে।

 

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD