শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় সাংবাদিকের বাসায় গিয়ে সাংবাদিককে হত্যার হুমকি ফতুল্লা রেলস্টেশন এলাকায় কৃষকদল নেতার শেল্টারে আলামিনের মাদক ব্যবসা আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতা নিহত প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন আলীগঞ্জে ফের বেপরোয়া হিমেল বাহিনী, পরিচালনা করছে মাদকের স্পট নারায়ণগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ দুই ছিনতাইকারী গ্রেফতার নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের কমিটি বাণিজ্যের অভিযোগ, জুয়েল রানার কথোপকথনের অডিও ভাইরাল সিদ্ধিরগঞ্জে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীকে গুলি করে হত্যা গার্মেন্টসে চাকরির আড়ালে মেহেদীর মাদক ব্যবসার অভিযোগ

ফতুল্লায় সাংবাদিকের বাসায় গিয়ে সাংবাদিককে হত্যার হুমকি

ফতুল্লা প্রতিনিধি:- নারায়ণগঞ্জের ফতুল্লায় সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজসহ খুন-জখম করে বস্তায় ভরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিরাপত্তা চেয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত সাধারণ ডায়েরি (জিডি) আবেদন জমা দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক।

শুক্রবার (২৩ অক্টোবর) ফতুল্লা মডেল থানায় লিখিত এই অভিযোগ দায়ের করেন মো: মেহেদী হাসান রাসেল (৩২)। তিনি সিএনএন বাংলা টিভি (CNN Bangla TV)-র স্টাফ রিপোর্টার এবং চ্যানেল এ-১-এর নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ফতুল্লার পিলকুনী পশ্চিম পাড়া এলাকার জমি বেআইনিভাবে দখলের চেষ্টা চালানো হচ্ছে—এমন সংবাদ পেয়ে গত ২২ অক্টোবর দুপুর অনুমান ১২:১২ ঘটিকার সময় ঘটনাস্থলে গিয়ে ভিডিও ধারণ ও তথ্য সংগ্রহ করেন সাংবাদিক মেহেদী হাসান রাসেলসহ অন্যান্য সংবাদকর্মীরা। পরে তিনি তা নিজের ফেসবুক টাইমলাইনে প্রকাশ করেন।

সংবাদ প্রকাশের পর থেকেই অভিযুক্ত আজিমুল ইসলাম রানা (৩২) ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। অভিযোগমতে, আজ ২৩ অক্টোবর দুপুর অনুমান ০১:৩০ ঘটিকার সময় অভিযুক্তরা ফতুল্লার পিলকুনী এলাকায় ভুক্তভোগী সাংবাদিকের বাসার সামনে গিয়ে পরিবারকে হুমকি প্রদান করে। এ সময় সংবাদ প্রকাশ করায় ও ধারণকৃত ভিডিও মুছে (ডিলিট) না ফেললে তাকে খুন করে লাশ বস্তাবন্দি করে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়।

ভুক্তভোগী সাংবাদিক মেহেদী হাসান রাসেল জানান, বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযুক্তরা যেকোনো সময় তার প্রাণহানি ঘটাতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।এ বিষয়ে ফতুল্লা মডেল থানার আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD