রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে দেশীয় অস্ত্রসহ বাবা ছেলে গ্রেফতার ফতুল্লা রেলস্টেশনে চায়ের দোকালের আড়ালে দুই ভাই রনি ও রানর  মাদক ব্যবসা  আলীগঞ্জে ভাঙারি ব্যবসার আড়ালে ‘শান্তর মাদকের হাট’ ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অস্ত্রধারী, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২ আলীগঞ্জে একাব্বর মাতবর ফাউন্ডেশন (আবু বাড়ি) শুভ উদ্বোধন, আব্দুল ওয়াহেদ সভাপতি ও মো. সাখাওয়াত কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

স্বাধীনতাবিরোধীরা বাঙালির এই চেতনাকে আবারও আঘাত করার ষড়যন্ত্র করছে-আলাউদ্দিন হাওলাদার

সংবাদ নারায়ণগঞ্জঃ- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন কুতুবপুরে ৪,৫ ও ৬ ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকালে পাগলা বাজার এলাকায় কুতুবপুর ইউনিয়ন ৪,৫ও ৬ নং আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন হাওলাদারের সভাপতিত্বে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

এসময় আলাউদ্দিন হিাওলাদার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির চেতনা। বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতীক। স্বাধীনতাবিরোধীরা বাঙালির এই চেতনাকে আবারও আঘাত করার ষড়যন্ত্র করছে। ধর্মীয় অনুভূতির কথা বলে মিথ্যা ও মনগড়া ফতোয়া জারি করে এ দেশকে আবারও পাকিস্তান বানাতে চায়। এই ষড়যন্ত্রকে কঠোরভাবে দমন করে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করতে হবে। এ সময় ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে সব ষড়যন্ত্রকে নসাৎ করার ঘোষণাও দেওয়া হয়।

তিনি আরো বলেন, এই কুতুবপুর শামীম ওসমানের ঘাটি তার নির্দেশে আজ আমরা কুতুবপুর আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ একত্রিত হয়েছি। যারা এই সকল কাজ করেছে তাদেরকে প্রতিহত করতে কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগ কর্মীরা প্রস্তুত। অবিলম্বে এই সকল মৌলবাদ সন্ত্রাসীদের বিচার ও গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়ন ৪,৫,ও ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক লুৎফর রহমান চৌধুরী, কুতুবপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ডা. বি এম আনোয়ার হোসেন,কুতুবপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মালেক, পাগলা বাজার সমবায় সমিতির সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা শাহ আলম গাজী টেনু,আওয়ামী লীগ নেতা লিটন হাওলাদার, পাগলা বাজার সমবায় সমিতির সাধারন সম্পাদক মাহবুবুর রহমান বাচ্চু, সেলিম রেজা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD