মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় পুলিশ সদস্য হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করে মামলা ফতুল্লায় জুয়েল আরমান ও দেলু বাহিনীর বিরোধের জেরে প্রাণ গেল নিরীহ গাড়িচালক ইউসুফের! সিদ্ধিরগঞ্জে গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা ফতুল্লায় সাংবাদিকের বাসায় গিয়ে সাংবাদিককে হত্যার হুমকি ফতুল্লা রেলস্টেশন এলাকায় কৃষকদল নেতার শেল্টারে আলামিনের মাদক ব্যবসা আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতা নিহত প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন আলীগঞ্জে ফের বেপরোয়া হিমেল বাহিনী, পরিচালনা করছে মাদকের স্পট নারায়ণগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ দুই ছিনতাইকারী গ্রেফতার

সোনারগাঁও যাদুঘর এলাকার ৩টি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

সংবাদ নারায়ণগঞ্জঃ-  সোনারগাঁও যাদুঘর এলাকায় একটি জামদানী শাড়ির দোকান ও ২টি খাবারের হোটেলকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। (৪ মার্চ) বৃহস্পতিবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নারায়ণগঞ্জ  এ অভিযান চালায়।
অভিযানের নেতৃত্ব দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান অভিযানে ক্যাবের প্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলে

 

Orion অভিযানের বিষয়ে মো: সেলিমুজ্জামান জানান, আমরা সোনারগোঁ যাদুঘর এলাকায় আবস্থিত ৩ টি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছি। প্রথমে সোনারগাঁ জামদানী হাউজ, যাতে ক্রয় ভাউচার সংরক্ষণ না করে অতিরিক্ত মূল্যে জামদানী শাড়ি বিক্রয় এবং fixed rate এর তালিকা না রেখে fixed rate এ জামদানী শাড়ি বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে বিক্রয়ের উদ্দেশ্যে ফ্রিজে কাঁচা ও বাশি খাবার এক সাথে রাখার অপরাধে কেয়া পাতা রেস্টুরেন্টকে ৪৩ ধারায় ২৫ হাজার টাকা ও ঈশাঁখা রেস্টুরেন্টকে ৪৩ ধারায় ২৫ হাজার টাকা মোট ৭০ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে।

 

 

 

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD