শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

র‌্যাব-১১’র অভিযানে ২৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৪

সংবাদ নারায়ণগঞ্জঃ- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও থেকে পৃথক অভিযানে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।  (৩১ মার্চ) বুধবার বিকেল সাড়ে ৫টায় র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতাররা হলেন- মিরু হোসেন (৩৬), মো. সেলিম (৪০), মো. লাদেন (২০) ও মো. নেজাম (২০)।

এতে বলা হয়েছে, বুধবার (৩১ মার্চ) সকাল ৯টায় সোনারগাঁওয়ের মোগড়াপাড়া থেকে একটি পণ্য বোঝাই ট্রাক তল্লাশি করে ১১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ সেলিম, লাদেন ও নেজামকে গ্রেফতার করা হয়। এ সময় ট্রাকটিও জব্দ করা হয়।

অন্যদিকে (৩০ মার্চ) মঙ্গলবার  রাত সাড়ে ১০ টার দিকে অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জের মৌচাক থেকে ১৩ কেজি গাঁজাসহ মিরু হোসেনকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD