বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় ইয়াবাসহ শাহাজুল গ্রেপ্তার,  ধরাছোঁয়ার বাহিরে মেহেদী ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে খুচরা বিক্রেতারা গ্রেপ্তার, আড়ালে মূলহোতারা আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা, বর্ণনা দিলো পুলিশ ডেঙ্গু প্রতিরোধে একসঙ্গে সবাইকে কাজ করার নির্দেশ ডিসির ফতুল্লায় ধরাছোঁয়ার বাইরে শীর্ষ ফেনসিডিল ব্যবসায়ী সাজ্জাদ রূপগঞ্জে দেশীয় অস্ত্রসহ বাবা ছেলে গ্রেফতার আলীগঞ্জে ভাঙারি ব্যবসার আড়ালে ‘শান্তর মাদকের হাট’ ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অস্ত্রধারী, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২ আলীগঞ্জে একাব্বর মাতবর ফাউন্ডেশন (আবু বাড়ি) শুভ উদ্বোধন, আব্দুল ওয়াহেদ সভাপতি ও মো. সাখাওয়াত কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

ফতুল্লায় শ্রমিক নেতা পলাশের জন্মদিনে শ্রমিকলীগের মিলাদ ও দোয়া

সংবা নারায়ণগঞ্জঃ-  জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ কাউসার আহমেদ পলাশের ৫১তম জন্মদিন উপলক্ষে বৃহত্তর মাসদাইর শ্রমিক লীগের নেতৃবৃন্দ ও নারায়ণগঞ্জ সদর উপজেলা রিক্সা চালক ইউনিয়নের সহ–সভাপতি মো.নিজাম প্রধানের উদ্দ্যোগে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

( ২১ এপ্রিল ) বুধবার  বাদ আসর পশ্চিম মাসদাইর আল–ফালাহ জামে মসজিদে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

 

 

উক্ত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা রিক্সা চালক ইউনিয়নের সাধারন সম্পাদক মো.আজিজুল হক। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলা রিক্সা চালক ইউনিয়নের কোষাধ্যক্ষ মো.আনোয়ারুল কবীর,হাজি মো.আবদুল মতিন,শিশির আহমেদ,মো.মামুন,মো.রিপন,মো.দুলাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

মিলাদ শেষে কেন্দ্রীয় শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ কাউসার আহমেদ পলাশের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং মহামারী করোনা থেকে দেশবাসীকে সুস্থ ও নিরাপদ রাখার জন্য মহান আল্লাহপাকের দরবারে মোনাজাত করেন আলফালাহ জামে মসজিদের ইমাম।

মোনাজাত শেষে মসজিদে আগত মুসুল্লিদের মাঝে তবারক বিতরন করা হয়।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD