রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

ফতুল্লার ভুইঘরে চাঁদা না পেয়ে কুপিয়ে জখম

সংবাদ নারায়ণগঞ্জঃ- ফতুল্লার ভুইঘরে ৫ লাখ টাকা চাঁদার দাবীতে গাড়ী মেরামত করার একটি কারখানায় হামলা চালিয়ে ভাংচুর ও লুটপটের অভিযোগ পাওয়া গেছে।এ সময় হামলাকারীরা এনামুল হক মামুন (৪৪) কে কুপিয়ে রক্তাক্ত জখম করে।

Mir cement

ঘটনাটি ঘটেছে বুধবার(২৮ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় ফতুল্লা থানার ভুইঘর এলাকায়। হামলার শিকার এনামুল হক মামুন বাদী হয়ে ভুইঘরের মৃত মিয়াজ উদ্দিনের পুত্র কিয়াম উদ্দিন,আবুল কালামের পুত্র মোঃ আলম,মৃত নাছির উদ্দিন মাহমুদের পুত্র দোলন মাহমুদ,মৃত বুদ্দার পুত্র আশাবুদ্দিন ও সামছুদ্দিন নাম উল্লেখ্য সহ অজ্ঞাত আরো ৭/৮ জন কে আসামী করে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়, ভুইঘর বাসস্ট্যান্ড সংলগ্ন বাদীর মালিকানাধীন জমিতে গাড়ী মেরামত করার একটি গ্যারেজ ভাড়া দিয়েছে এবং সেখানে নির্মান কাজ করাচ্ছে।গত কয়েকদিন ধরে হামলাকারীরা তার নিকট এসে ৫ লাখ টাকা চাঁদা দাবী করে আসছিলো।

সে তাদের দাবীকৃত টাকা দিতে অপারগতা প্রকাশ করায় বুধবার সকাল ৯টার দিকে হামলাকারীরা সদলবলে দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে তার গ্যারেজে এসে তার উপর হামলা চালিয়ে তাকে রক্তাক্ত জখম করে। এ সময় হামলাকারীরা গ্যারেজে ভাংচুর সহ গ্যারেজে থাকা ৭ টি গাড়ীর ব্যাটারী,যন্ত্রাংশ এবং তার হাতে থাকা মোবাইল ফোন,স্বর্নের আংটি ও গলায় থাকা স্বর্নের চেইন নিয়ে যায়।

এ ঘটনায় ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান,অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD