রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে দেশীয় অস্ত্রসহ বাবা ছেলে গ্রেফতার ফতুল্লা রেলস্টেশনে চায়ের দোকালের আড়ালে দুই ভাই রনি ও রানর  মাদক ব্যবসা  আলীগঞ্জে ভাঙারি ব্যবসার আড়ালে ‘শান্তর মাদকের হাট’ ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অস্ত্রধারী, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২ আলীগঞ্জে একাব্বর মাতবর ফাউন্ডেশন (আবু বাড়ি) শুভ উদ্বোধন, আব্দুল ওয়াহেদ সভাপতি ও মো. সাখাওয়াত কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

ফতুল্লায় পাগলা জসিম গ্রেফতার

সংবাদ নারায়ণগঞ্জঃ- মাদক ব্যবসায়ীকে গ্রেফতারে পুলিশ কে তথ্য দিয়ে গ্রেফতার করিয়ে দেবার জের ধরে তথ্য দাতা সন্দেহে সোহাগ কে কুপিয়ে হত্যার চেস্টার দায়ের করা মামলার এজাহার ভুক্ত আসামী জসিম ওরফ পাগলা জসিম(৩২) কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যায়।গ্রেফতারকৃত জসিম ওরফে পাগলা জসিম ফতুল্লা থানার শিয়াচর লালখা এলাকার গিয়াসউদ্দিনের পুত্র ও ফতুল্লা থানার তালিকাভুক্ত ডাকাত মহিউদ্দিনের ছোট ভাই।

 

জানা যায়,চলতি বছরের মার্চ মাসের ১৫ তারিখ রাত সাড়ে ৮ টার দিকে ফতুল্লা রেল স্টেশন এলাকায় গ্রেফতারকৃত পাগলা জসিম সহ একদল মাদক ব্যবসায়ী ফতুল্লা রেল স্টেশন এলাকায় দেশীয় তৈরী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেস্টা চালায়।এ সময় সোহাগের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে সোহাগ কে উদ্ধার করে প্রথমে শহরের জেনারেল ( ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করে।পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে পঙ্গু হাসপাতালে হস্তান্তর করে।

 

এঘটনায় আহত সোহাগ নিজেই বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।সেই মামলার এজাহারভুক্ত আসামী জসিম ওরফে পাগলা জসিম কে শনিবার রাতে শিয়াচর লালখা থেকে গ্রেফতার করে পুলিশ।গ্রেফতারকৃত পাগলা জসিম কে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে পুলিশ মামলার এজাহার নামীয় অপর আসমাী রাসেল ওরফে মোল্লা রাসেল কে এপ্রিল মাসের ৫ তারিখে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ।মোল্লা রাসেল কারাগারে আটক রয়েছেন বলে জানা যায়।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD