শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লা রেলস্টেশনে চায়ের দোকালের আড়ালে দুই ভাই রনি ও রানর  মাদক ব্যবসা  আলীগঞ্জে ভাঙারি ব্যবসার আড়ালে ‘শান্তর মাদকের হাট’ ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অস্ত্রধারী, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২ আলীগঞ্জে একাব্বর মাতবর ফাউন্ডেশন (আবু বাড়ি) শুভ উদ্বোধন, আব্দুল ওয়াহেদ সভাপতি ও মো. সাখাওয়াত কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬

ফতুল্লায় মাদক বিক্রি বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম

সংবাদ নারায়ণগঞ্জঃ- ফতুল্লায় মাদক বিক্রি বাধা দেওয়ায় আল-আমিন নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়ী নাসির শেটসহ তার সহযোগীরা। বুধবার (২৯ জানুয়ারী) রাত ১০টায় ফতুল্লা রেলষ্টেশন বাজার মসজিদের পাশে এ ঘটনা ঘটে। আহত যুবক নারায়ণগঞ্জ হাসপাতাল চিৎকিসাধীন রয়েছে।

জানা যায়, দীর্ঘদিন ধরে ফতুল্লা রেলষ্টেশন বাজার মসজিদসহ তার আশে মাদক ব্যবসা করে আসছে নাসির শেটসহ তার সহযোগীরা। বুধবার রাতে আল-আমিন বাজার থেকে বাড়ি যাবার সময় মসজিদের সামনে মাদক বেচাকেনা করতে দেখে নিষেধ করে।

তর্ক-বির্তকের একপর্যায়ে নাসির শেটসহ ৭/৮ জন তার উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় আল-আমিনের মাথায়, হাতেও কোমড়ে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে চলে যায়। পরে আশেপাশের লোকজন উদ্ধার করে নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সে চিৎকিসাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD