বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় পুলিশ সদস্য হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করে মামলা ফতুল্লায় জুয়েল আরমান ও দেলু বাহিনীর বিরোধের জেরে প্রাণ গেল নিরীহ গাড়িচালক ইউসুফের! সিদ্ধিরগঞ্জে গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা ফতুল্লায় সাংবাদিকের বাসায় গিয়ে সাংবাদিককে হত্যার হুমকি ফতুল্লা রেলস্টেশন এলাকায় কৃষকদল নেতার শেল্টারে আলামিনের মাদক ব্যবসা আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতা নিহত প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন আলীগঞ্জে ফের বেপরোয়া হিমেল বাহিনী, পরিচালনা করছে মাদকের স্পট নারায়ণগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ দুই ছিনতাইকারী গ্রেফতার

তুমি আরেকটা বিয়া করলা কেন বলে ইজিবাইক থেকে স্বামীকে ধাক্কা, ছিটকে পড়ে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে স্বামীর মৃত্যু, স্ত্রী পলাতক

সংবাদ নারায়ণগঞ্জঃ- ফতুল্লায় স্ত্রীর ধাক্কায় ইজিবাইক থেকে ছিটকে পড়ে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে স্বামীর মৃত্যু হয়েছে। (৩০ মে) রোববার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফতুল্লার ভুইগড় কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এ ঘটনায় স্ত্রী পলাতক রয়েছে। মরদেহ উদ্ধার করে রাত সাড়ে ১১টায় ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

 

প্রত্যক্ষদর্শী অটোরিকশা চালক রাফেল জানান, রোববার রাত ১০ টার দিকে একজন পুরুষ ও একজন নারী শিবু মার্কেট থেকে তার অটোরিকশায় যাত্রী হয়ে উঠেন। পথিমধ্যে তারা একে অপরের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়। এ সময় পুরুষকে উদ্দেশ্য করে ওই নারী বলেন, ‘তুমি আরেকটা বিয়া করলা কেন। ওই নারীর কাছে এমন কি আছে যে আমার কাছে নেই।

এতে ইজিবাইক চালক তাদের গাড়ি থেকে নেমে যাওয়ার জন্য অনুরোধ করেন। ভুইগড় কড়ইতলা এলাকায় পৌঁছালে স্ত্রী তার স্বামীকে জোরে ধাক্কা দেন। এ সময় স্বামী লিংক রোডে পড়ে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। তখন দ্রুত নেমে পালিয়ে যান স্ত্রী।

 

 

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, স্বামী-স্ত্রী অটোরিকশার যাত্রী ছিলো। অটোতে বসেই তারা ঝগড়ায় লিপ্ত হয়।এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। সে সময় স্ত্রী তার স্বামীকে ধাক্কা মারলে স্বামী অটো থেকে ঢাকা- নারায়নগঞ্জ মহাসড়কের ওপর ছিটকে পড়ে যায়।

ঠিক এমন সময় পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যানে স্বামীকে চাপা দেয়। ফলে ঘটনাস্থলেই স্বামীর মৃত্য হয়। পালিয়ে যায় স্ত্রী। পরে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। নিহতের পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD