রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

ফতুল্লায় অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লার ভুইঘরে ঢাকা- নারায়নগঞ্জ মহা সড়কের পাশ থেকে অজ্ঞাত (৪০) এক ব্যক্তির মৃত দেহ উদ্বার করেছে পুলিশ।

সোমবার(১৪ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ভুইগড় কাজীপাড়া বাসস্ট্যান্ডে রোড ডিভাইডারের সাথে পড়ে থাকা অজ্ঞাতনামা পুরুষের লাশ উদ্ধার করে ফতুল্লা মডেল থানা পুলিশ।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেন জানান,রাত্রিকালীন ডিউটি করার সময় সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পান রাস্তার উপরে পরে রয়েছে অজ্ঞাত এক ব্যাক্তির মৃতদেহ।পরে মৃতদেহ উদ্বার করে সুরতহাল প্রস্তুত পূর্বক ময়নাতদন্তের জন্য শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে প্রেরণ করা হয় এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।তিনি

আরো বলেন,সোমবার রাতের দুইটার পূর্বের কোন এক সময়ে অজ্ঞাতনামা কোন যানবাহনের সাথে ধাক্কা খেয়ে এই মৃত্যুর ঘটনা ঘটতে পারে।নিহতের পরিচয় সনাক্তের চেস্টা করা হচ্ছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD