রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

মায়ের সাথে অভিমান করে ফতুল্লায় কিশোরীর আত্নহত্য

নিজস্ব প্রতিবেদক:- মায়ের সাথে অভিমান করে ফতুল্লায় জাকিয়া পারভীন (১৪) নামের এক কিশোরী আত্নহত্যা করেছে বলে জানা যায়।নিহত জাকিয়া পারভিন কুমিল্লা জেলার দাউদকান্দি থানার উজিয়া গ্রামের দিনমজুর খোরশেদ আলমের মেয়ে ও ফতুল্লা থানার মাহমুদপুরর সোহাগ মিস্ত্রির ভাড়াটিয়া।

ঘটনাটি ঘটেছে সোমবার(১৪জুন) রাত ৮টায় ফতুল্লা থানার মাহমুদপুরর সোহাগ মিস্ত্রির ভাড়াটিয়া বাসায়।নিহত কিশোরী রাত আটটার দিকে নিজেদের ভাড়া ঘরের ফ্যানের সাথে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টাকালে মা-বাবার সহ প্রতিবেশীদের সহায়তায় জাকিয়া কে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে নিয়ে যায়।সেখানে চিকিৎসারতবস্থায় সোমবার দিবাগত রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জাকিয়া মৃত্যুবরণ করে।

নিহতের বাবা জানায়,সে গ্রামের বাড়ীতে বিভিন্ন ক্ষেত-খামারে কাজ করেন।তার স্ত্রী মেয়ে ও অপর সন্তানদের নিয়ে ফতুল্লা মাহমুদপুরে ভাড়া বাসায় থাকেন এবং বিভিন্ন বাসা বাড়ীতে কাজের বুয়া হিসেবে কাজ করেন।দুদিন পূর্বে সে গ্রামের বাড়ী থেকে মাহমুদ আসেন।

সোমবার দুপুরে তার স্ত্রী মেয়ে জাকিয়া কে সামান্য একটি ঘটনাকে কেন্দ্র করে সামান্য বকাঝকা করেন।রাত ৮ টার দিকে তারা বাসায় ফিরে এসে দেখতে পান যে তার মেয়ে ঘরের ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় পেচিয়ে ফাঁস দিয়ে ঝুলে আছে।তারা তাকে দ্রুত নামিয়ে ঢাকা মেডিকল কলেজ হাসপাতালে নিয়ে যায়।সেখানে চিকিৎসারতবস্থায় রাত দেড়টার দিকে তার মেয়ে মারা যায়।তার ধারনা মায়ের বকুনির কারনেই মায়ের সাথে অভিমান করে আত্নহত্যা করেছে তার মেয়ে জাকিয়া।

ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান,বিষয়টি তিনি জানতে পেরেছেন।লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD