রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে দেশীয় অস্ত্রসহ বাবা ছেলে গ্রেফতার ফতুল্লা রেলস্টেশনে চায়ের দোকালের আড়ালে দুই ভাই রনি ও রানর  মাদক ব্যবসা  আলীগঞ্জে ভাঙারি ব্যবসার আড়ালে ‘শান্তর মাদকের হাট’ ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অস্ত্রধারী, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২ আলীগঞ্জে একাব্বর মাতবর ফাউন্ডেশন (আবু বাড়ি) শুভ উদ্বোধন, আব্দুল ওয়াহেদ সভাপতি ও মো. সাখাওয়াত কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

১১ মামলার আসামি আনিছ ভূঁইয়া গ্রেফতার

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ রূপগঞ্জে ১১ মামলার আসামি মো. আনিছ ভূঁইয়াকে (৫৮) গ্রেফতার করেছে র‍্যাব।

(৩ জুলাই) শনিবার দুপুর ১টায় র‍্যাব-১১ এর সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার (২ জুলাই) গভীর রাত ৩টায় রূপগঞ্জের বরপা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, আসামি ব্যবসায়ীক উদ্দেশে একাধিক ব্যক্তির কাছ থেকে প্রায় কোটি টাকার ঋণ নেন। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও তিনি এ টাকা পরিশোধ করতেন না। টাকা ফেরত চাইলে বিভিন্ন তালবাহানা করে সময়ক্ষেপণ করতেন ও পাওনাদারদের হুমকি দিতেন।

পরে ভূক্তভোগী পাওনাদাররা বাদী হয়ে তার বিরুদ্ধে আদালতে একাধিক সিআর মামলা করেন।

র‍্যাব আরো জানায়, আসামির বিরুদ্ধে ১১টি সিআর মামলা রয়েছে। এরমধ্যে বেশিরভাগ মামলার রায়ে তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়। তবে মামলার পর থেকেই অভিযুক্ত দেশের বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিলেন।

আসামিকে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয় এ বিজ্ঞপ্তিতে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD