শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় সাংবাদিকের বাসায় গিয়ে সাংবাদিককে হত্যার হুমকি ফতুল্লা রেলস্টেশন এলাকায় কৃষকদল নেতার শেল্টারে আলামিনের মাদক ব্যবসা আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতা নিহত প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন আলীগঞ্জে ফের বেপরোয়া হিমেল বাহিনী, পরিচালনা করছে মাদকের স্পট নারায়ণগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ দুই ছিনতাইকারী গ্রেফতার নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের কমিটি বাণিজ্যের অভিযোগ, জুয়েল রানার কথোপকথনের অডিও ভাইরাল সিদ্ধিরগঞ্জে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীকে গুলি করে হত্যা গার্মেন্টসে চাকরির আড়ালে মেহেদীর মাদক ব্যবসার অভিযোগ

মাত্র আড়াই ঘণ্টায় চুরির মামলার চার্জশিট দিল ফতুল্লা থানা পুলিশ

সংবাদ নারায়ণগঞ্জ:- একটি চুরির মামলা দায়েরের পর ফতুল্লা মডেল থানা পুলিশ মাত্র আড়াই ঘন্টায় আদালতে অভিযোগ পত্র (চার্জশিট) জমা দিয়েছে।

(৫ জুলাই) সোমবার বিকেল ৪ টায় মামলা হলে সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে মামলার সকল কার্যক্রম শেষ করে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক সুকান্ত দত্ত আদালতে ওই মামলার অভিযোগ পত্র দাখিল করেন।

ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান   জানান,পাগলা মেরিএন্ডারসন আবাসিক ভবনের বিপরীত পাশের পাকা রাস্তার উপর থেকে তিন চোর- শান্ত (২০), আরিফ (২২) ও আমির আলী (৪৪) কে ৩০০ কেজি চোরাই রড ও একটি ভ্যান গাড়ী সহ গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। মামলা দায়েরের আড়াই ঘন্টার মধ্যে মামলার সকল কার্যক্রম শেষ করে মামলার অভিযোগপত্র দাখিল করে মামলার তদন্তকারী কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD