রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে দেশীয় অস্ত্রসহ বাবা ছেলে গ্রেফতার ফতুল্লা রেলস্টেশনে চায়ের দোকালের আড়ালে দুই ভাই রনি ও রানর  মাদক ব্যবসা  আলীগঞ্জে ভাঙারি ব্যবসার আড়ালে ‘শান্তর মাদকের হাট’ ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অস্ত্রধারী, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২ আলীগঞ্জে একাব্বর মাতবর ফাউন্ডেশন (আবু বাড়ি) শুভ উদ্বোধন, আব্দুল ওয়াহেদ সভাপতি ও মো. সাখাওয়াত কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

চাষাড়ায় ৮ বছরের শিশুকে ধর্ষণ

সংবাদ নারায়ণগঞ্জ:- শহরের চাষাড়ায় ধর্ষনের শিকার হয়েছ আট বছর বয়সী এক শিশু। শিশুটি স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের প্রথম শ্রেনীর শিক্ষার্থী।

এ ঘটনায় ধর্ষিতা ছাত্রীটির মা বাদী হয়ে জামালপুর সদর থানার তারাগঞ্জের আফজালের পুত্র ও ফতুল্লা থানার চাষাড়া রেললাইনস্থ বাবুল মিয়ার ভাড়াটিয়া মতি(৪৫) কে আসামী করে বৃহস্পতিবার দুপুরে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।

ঘটনাটি ঘটেছে ফতুল্লার চাষাড়া রেল লাইনস্থ বাবুল মিয়ার ভাড়াটিয়া বাসায়।

জানা যায়,বাদী ও তার স্বামী দৈনিক চুক্তি ভিত্তিক বিভিন্ন স্থানে কাজ করে।প্রতিদিনের মতো শিশুটিকে বাসায় রেখে চলতি মাসের ৫ তারিখ সকাল সাতটার দিকে বাদী ও তার স্বামী কাজের জন্য বাসা থেকে বের হয়। একইদিন বিকেল চারটার দিকে শিশুটি ধর্ষক মতির বাড়ীর সামনে দিয়ে যাওয়ার সময় ধর্ষক তার মেয়েকে কৌশলে বাসার ভিতর নিয়ে ধর্ষন করে।এ বিষয়ে ঘটনার দুইদিন পর ধর্ষিতা শিশুটির প্রাইভেট শিক্ষিকা তাকে জানালে সে বিষয়টি তার মেয়েকে জিজ্ঞেস করে। ঘটনার সত্যতা পেয়ে স্থানীয়দের অবগত করে বৃহস্পতিবার ফতুল্লা থানায় এসে মামলা দায়ের করেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান, ধর্ষনের অভিযোগে শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করেছে।শিশুটিকে পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।ঘটনার সাথে জড়িত অভিযুক্ত ধর্ষক কে গ্রেফতারের চেস্টা করছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD