সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

ফতুল্লায় ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা

ফতুল্লায় বহুতল ভবনের ছাদে নিয়ে পাঁচ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টাকালে জিয়ালকে গণ পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

শুক্রবার দুপুরে নিরাপত্তার কর্মী  জিয়ালকে আসামি করে শিশুর মা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ফতুল্লার দাপা ইদ্রাকপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

আটক জিয়াল জামালপুর জেলার সদর থানার ঘোরকান্দার বন্দের পাড়ার মৃত মোন্তাজ আলী ওরফে মনু মিয়ার ছেলে ও ফতুল্লার শিয়াচর তক্কার মাঠস্থ খলিল মিয়ার ভাড়াটিয়া এবং দাপা ইদ্রাকপুরস্থ রেল স্টেশন এলাকার বরিশাল টাওয়ারের নিরাপত্তা কর্মী বলে জানায় স্থানীয়রা।

শিশুর বাবা জানান, বৃহস্পতিবার বিকেলের দিকে তার পাঁচ বছর বয়সী মেয়েকে নিয়ে স্ত্রী দাপা ইদ্রাকপুর রেল স্টেশনের বরিশাল টাওয়ার সংলগ্ন তার বড় ভাইয়ের বাসায় বেড়াতে যায়। বিকেল ছয়টার দিকে তার মেয়ে ও  তিন বছর বয়সী ভাতিজি বাড়ির সামনের রাস্তায় খেলা করছিলো। এ সময়  বরিশাল টাওয়ারের নিরাপত্তাকর্মী জিয়াল তার মেয়ে এবং ভাতিজিকে মজা কিনে দেবার এবং গরু দেখানোর কথা বলে বরিশাল টাওয়ারের নয় তলা বিল্ডিংয়ের ছাদে নিয়ে যায়।

এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও তার মেয়েসহ তার ভাতিজি বাসায় ফিরে না আসায় তার বড় ভাইয়ের স্ত্রী রাস্তায় বেরিয়ে এসে তাদেরকে খোঁজ করতে থাকেন। এ সময় পার্শ্ববর্তী চায়ের দোকানি জানান বরিশাল টাওয়ারের নিরাপত্তারক্ষী তার মেয়ে ও ভাতিজিকে নিয়ে বরিশাল টাওয়ারের ভেতরে প্রবেশ করেছে। চা দোকানীর কথা শুনে তার ভাবি বরিশাল টাওয়ারে প্রবেশ করে সাত তলা সিড়ি পর্যন্ত পৌছলে দেখতে পায় মেয়ে ও ভাতিজিকে নিয়ে নিচে নেমে আসছে নিরাপত্তারক্ষী জিয়াল। বাসায় ফিরে তার মেয়ে তার স্ত্রীকে জানায়, মজা কিনে দেবার এবং গরু দেখানোর কথা বলে তাকে ছাদে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। কিন্তু মেয়ে ব্যাথায় চিৎকার করলে তাকে ভুতের ভয় দেখিয়ে চুপ থাকার কথা বলে।

পরে মেয়েকে বিয়য়টি কাউকে না বলার জন্য মজা কিনে দেওয়ার কথা বলে। তার স্ত্রী তাকে মোবাইল ফোনে বিষয়টি তাকে জানালে তিনি রাত নয়টার দিকে এসে বিস্তারিত জানতে পেরে স্থানীয়দের বিষয়টি অবগত করলে তারা নিরাপত্তাকর্মী জিয়ালকে আটক করে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করে।

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, শিশুটিকে বরিশাল টাওয়ারের নয় তলা ভবনের ছাদে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়। এ ঘটনায়  স্থানীয়রা ভবনটির নিরাপত্তাকর্মীকে আটক করে। জরুরি সেবা ৯৯৯- এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের হাতে আটক অভিযুক্ত নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

শিশুটির মা বাদী হয়ে নিরাপত্তারক্ষীকে আসামি করে ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD