বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

সিদ্ধিরগঞ্জে ৩২ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

(২৫ আগস্ট) বুধবার সকালে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের সঙ্গে থাকা ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ৩২ কেজি গাঁজা জব্দ করা হয়।

দুপুরে র‌্যাব-১১ এর লে. কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার মো. কবির হোসেন (২৩) কুমিল্লার সদর দক্ষিণ থানার সুবর্ণচর এলাকার আবদুর রহিমের ছেলে এবং অপর আসামী শ্রী রাজেন দেবনাথ (২২) একই এলাকার শ্রী দুলু নাথ এর ছেলে।

র‌্যাব জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে সাধারণ যাত্রী সেজে ট্রাভেল ব্যাগে করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় সরবরাহ করে আসছিলো। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD