বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
আলীগঞ্জে ভাঙারি ব্যবসার আড়ালে ‘শান্তর মাদকের হাট’ ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অস্ত্রধারী, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২ আলীগঞ্জে একাব্বর মাতবর ফাউন্ডেশন (আবু বাড়ি) শুভ উদ্বোধন, আব্দুল ওয়াহেদ সভাপতি ও মো. সাখাওয়াত কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন 

ফতুল্লায় ঘুমের ওষুধ খাইয়ে দুই বান্ধবীকে ধর্ষণ

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় চেতনানাশক মিশ্রিত খিচুড়ি খাইয়ে গার্মেন্টস কর্মী দুই বান্ধবীকে ধর্ষণের অভিযোগে দেলোয়ার হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত দেলোয়ার রংপুরের কাউনিয়া থানার বলব-বিশু গ্রামের মো. ফজলুল হকের ছেলে। রোববার দুপুরে ফতুল্লার হাজীগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে, দেলোয়ারের বিরুদ্ধে মামলা করেন ধর্ষণের শিকার দুই গার্মেন্টস কর্মী।

মামলা সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার দুই বান্ধবী ফতুল্লার মদিনা নিটকন চাঁন গ্রুপের একটি পোশাক কারখানায় চাকরি করেন। তারা ধর্ষক দেলোয়ার ও তার স্ত্রী-সন্তানের সঙ্গে একই বাসায় সাবলেট থাকতেন। গত বৃহস্পতিবার দেলোয়ারের সঙ্গে ঝগড়া করে তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান। এরপর দেলোয়ার ওই দুইজনের ঘরে ঢুকে তাদের রান্না করা খিচুড়িতে চেতনানাশক মিশিয়ে রাখে। রাতে বাসায় ফিরে দুই বান্ধবী সেই খিচুড়ি খেয়ে ঘুমিয়ে পড়েন। সেই সুযোগে তাদের ধর্ষণ করে দেলোয়ার।

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, অভিযুক্ত দেলোয়ারকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার দুই গার্মেন্টস কর্মীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD