সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শ্রমিক নেতা পলাশের শোক র‍্যালিতে মিছিল নিয়ে শাহাদাত হোসেন সেন্টুর যোগদান

সংবাদ নারায়ণগঞ্জ:- জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা আঞ্চলিক শাখার উদ্যোগে আলোচনা সভা ও শোক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

(৩১ আগস্ট) মঙ্গলবার ফতুল্লার আলীগঞ্জে আলোচনা সভা ও  নারায়ণগঞ্জে শোক র‍্যালি আয়োজন করে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা আঞ্চলিক শাখার সভাপতি আলহাজ্ব কাউসার আহমেদ পলাশ।

শ্রমিক নেতা কাউসার আহমেদ পলাশ এর শোক র‍্যালিতে একটি বিশাল মিছিল নিয়ে যোগ দেয় ইউনাইটেড ফেডারেশন অফ গার্মেন্টস ওয়ার্কার্স এর নারায়ণগঞ্জ জেলার সভাপতি সাদাত হোসেন সেন্টু।

আলোচনা শেষে শোক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ফতুল্লাহ আলীগঞ্জের  লেবার হল  থেকে শুরু করে নারায়ণগঞ্জ ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD