মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় পুলিশ সদস্য হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করে মামলা ফতুল্লায় জুয়েল আরমান ও দেলু বাহিনীর বিরোধের জেরে প্রাণ গেল নিরীহ গাড়িচালক ইউসুফের! সিদ্ধিরগঞ্জে গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা ফতুল্লায় সাংবাদিকের বাসায় গিয়ে সাংবাদিককে হত্যার হুমকি ফতুল্লা রেলস্টেশন এলাকায় কৃষকদল নেতার শেল্টারে আলামিনের মাদক ব্যবসা আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতা নিহত প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন আলীগঞ্জে ফের বেপরোয়া হিমেল বাহিনী, পরিচালনা করছে মাদকের স্পট নারায়ণগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ দুই ছিনতাইকারী গ্রেফতার

সোনারগাঁয়ের বিপুল পরিমাণ মাদক সহ গ্রেফতার ৪

সংবাদ নারায়ণগঞ্জ:- সোনারগাঁও এলাকা থেকে চার মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিদেশি মাদক জব্দ করা হয়।

(৫ সেপ্টেম্বর) রবিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের র‌্যাব-১১ এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিনায়ক লে. কর্নেল তানভীর পাশা। এর আগে শনিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাদেরকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনাঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন-ময়মনসিংহের ধোবাউড়া থানার আইলাতুলি এলাকার মৃত আবদুল গনির ছেলে মো. আমজাদ হোসেন (২৮), শেরপুরের দুছরা থানার ছোনকান্দা এলাকার মৃত নছিম উদ্দিনের ছেলে মো. ওয়াসিম (২৭), ভোলার বোরহান উদ্দিন থানার রানীগঞ্জ বাজার এলাকার মো. মজিদের ছেলে মো. সুজন (২৪) এবং ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানার বটতলা এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে মো. আলাল (২৪)।

র‌্যাব-১১ এর অধিনায়ক জানান, আটকরা নিজেদের মধ্যে যোগসাজশ করে প্রাইভেটকার ও কাভার্ড ভ্যানে করে ২৩৯৭ ক্যান বিয়ার এবং ৪৩৩ বোতল বিদেশি মদ নিয়ে নিয়ে রাজধানী ঢাকা থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিলো। তারা দীর্ঘদিন ধরেই অভিনব কায়দায় দেশের বিভিন্ন স্থানে বিয়ার ও বিদেশি মদ পরিবহন করে আসছিলো।

আটক মো. আমজাদ হোসেনের বিরুদ্ধে এর আগে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে ঢাকার বনানী থানায় সংশ্লিষ্ট মাদক আইনে মামলা রয়েছে বলেও জানান তিনি। আটকদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD