বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

মুন্সিগঞ্জ থেকে নিখোঁজ অটো চালকের লাশ ফতুল্লায় উদ্ধার

সংবাদ নারায়ণগঞ্জ:- মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী থেকে নিখোঁজের তিনদিন পর ইজিবাইক চালকের লাশ ফতুল্লার বক্তাবলী থেকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার(৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ফতুল্লার বক্তাবলী ইউনিয়ণের চর প্রসন্ন নগর এলাকার বাসুর ঘাটের কাছে ধইঞ্চা খেত থেকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করেছে।

নিহতের নাম নয়ন দাস (১৮)। সে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী থানার আব্দুল্লাহপুর গ্রামের শ্রী জয়ো দাসের ছেলে।

নিহতের বাবা শ্রী জয়ো দাস জানান, নয়ন দাস মুন্সিগঞ্জের গ্রামের বাড়ি আব্দুল্লাহপুর থেকে ৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় ইজিবাইক নিয়ে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ থাকায় সোমবার বিকেলে টঙ্গীবাড়ী থানায় গিয়েছি একটি জিডি করার জন্য।
কিন্তু টঙ্গীবাড়ী থানা পুলিশ জিডি না নিয়ে তাদের কে বিদায় করে দেয় এবং বলে রাত পর্যন্ত খুজে সকালে থানায় যেতে জিডি নিবে।পরে আজ(মঙ্গলবার) সকালে লোক মুখে সংবাদ পেয়ে ফতুল্লায় এসে মৃত দেহ জলে ভাসতে দেখে সনাক্ত করি।

নিহতের স্বজনদের অভিযোগ অস্বিকার করে টঙ্গীবাড়ী থানার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম বলেন, গত পরশুদিন(রবিবার) তিনি লোকমুখে শুনতে পেরেছেন নিখোঁজের বিষয়টি। তবে জিডি করতে বা নিখোঁজের বিষয়টি নিয়ে ওই পরিবারের কোন সদস্য তার নিকট আসেন নি।

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, ধারনা করা হচ্ছে মুন্সিগঞ্জে ছিনতাইকারী চক্রের কবলে পড়েছে নয়ন। তার ইজিবাইক ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করে লাশ ফতুল্লার সীমান্তবর্তী এলাকায় ফেলে রেখেছে দুর্বৃত্তরা।

তিনি বলেন, উদ্ধার করা মরাদেহ ফুলে গেছে। তার বুকে একটি আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর কারন জানা যাবে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD