সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

ফতুল্লায় বিধবাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ

সংবাদ নারায়ণগঞ্জ:- বিয়ের প্রলোভন দেখিয়ে এক বিধবা নারী কে ধর্ষনের অভিযোগে চয়ন(২৭) নামক এক যুবক কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত চয়ন ফতুল্লা থানার দাপা ইদ্রাকপুরের রেল ষ্টেশন এলাকার বিল্লাল এর বাড়ীর এর বাড়ীর ভাড়াটিয়া শাহ আলম ভূইয়ার পুত্র।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাতে তাকে ফতুল্লার রেলস্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয়। এর আগে ধর্ষনের শিকার নারী বাদী হয়ে চয়ন কে আসামী করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ্য করা হয় যে, বাদীর স্বামী জীবিত থাকা কালীন সময়ে ১৪ মাস পূর্বে গ্রেফতারকৃত চয়ন তাদের বাসায় ব্যাচেলার হিসেবে রুম ভাড়া নিয়া বসবাস করে। সে সুবাদে তাদের মধ্যে সু-সম্পর্ক গড় উঠে। বাদীর স্বামী মারা গেলে চয়ন অনত্র বাসা ভাড়া নিয়া চলিয়া যায় এবং তাকে বিয়ের প্রস্তাব প্রদান করলে তিনি তা প্রথমে অস্বীকার করে। পরবর্তীতে তিন মাস পূর্বে বাদীকে নিজ বাসায় ডেকে নিয়ে পুনরায় বিয়ের প্রস্তাব দিয়ে বাদীর সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক করে। এরপর থেকে চয়ন তার সাথে একাধিকবার শারিরীক সম্পর্ক করে।সর্বশেষ বাদীকে ২২ আগস্ট রাত ১১ টার সময় চয়ন তার বর্তমান ভাড়া বাসায় ডেকে নিয়ে বিয়ে করার কথা বলিয়া শারিরীক সম্পর্ক করে। পরবর্তীতে বাদী বিয়ের জন্য চয়ন কে চাপ প্রয়োগ করা হলে চয়ন তা অস্বীকার করে আত্নগেপনে চলে যায়।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক হারেস জানান, অভিযুক্ত চয়ন কে শুক্রবার রাতে সাড়ে ৮ টার দিকে রেলস্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে ধর্ষন মামলায় আজ(শনিবার) আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD