সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

ফতুল্লায় ৭ বছরের শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টা

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লায় ৭ বছর বয়সী এক শিশু কে ধর্ষনের চেস্টার অভিযোগে মোঃ জহিরুল ইসলাম (৪০) কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃত জহিরুল ইসলাম ভোলা জেলার সদর থানার রামাদাসপুরের মৃত কাজলের পুত্র ও ফতুল্লা থানার কোতয়ালের বাগ রনির বাড়ীর ভাড়াটিয়া।

শুক্রবার (১০সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে তাকে ফতুল্লার কোতারেলবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এর আগে নির্যাতিত শিশুটির মা বাদী হয়ে ধর্ষনের চেস্টার অভিযোগ এনে গ্রেফতারকৃত জহিরুল ইসলাম সহ বিষয়টি ধামাচাপা দেওয়ার চেস্টার অভিযোগ এনে ফতুল্লার কোতালেরবাগের বাচ্চু ওরফে লেংড়া বাচ্চু ও খলিল মোওয়ালার পুত্র রতন(৪৫) কে আসামী করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ্য করা হয় যে, বাদী কাঠেরপুল এলাকায় একটি গার্মেন্টে চাকুরী করে। সাত এবং আট বছর বয়সী তার দুটি কন্যা সন্তান রয়েছে।প্রতি দিনের মতো বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে তার দুটি কন্যা সন্তান কে বাসায় রেখে নিজ কর্মস্থলে যায়। সকাল নয়টার দিকে তার মেয়ে বাসার সামনে খেলতে থাকাকালীন সময়ে গ্রেফতারকৃত জহিরুল ইসলাম তার মেয়েকে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষনের চেস্টা করে। রাত আটটার দিকে নিজ কর্মস্থল থেকে বাসায় ফিরে এলে তার মেয়ে তাকে বিষয়টি খুলে বলেন। বিষয়টি তিনি জানতে পেরে স্থানীয় বাচ্চু ওরফে লেংড়া বাচ্চু ও রতন কে বিষয়টি অবগত করেন। বিচার করার আশ্বাস দিয়ে গ্রেফতারকৃত জহিরুল ইসলামের নিকট থেকে দশ হাজার টাকা নিয়ে লেংড়া বাচ্চু ও রতন বিষয়টি ধামাচাপা দেওয়ার চেস্টা সহ কৌশলে গ্রেফতারকৃত জহিরুল ইসলাম কে পালিয়ে যেতে সুযোগ করে দেয়।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবীর জানান, অভিযুক্ত জহিরুল ইসলাম কে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে কোতালেরবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অপর আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD