বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

ফতুল্লায় গাঁজা গাছ চাষ করার অভিযোগে গ্রেফতার-২

সংবাদ নারায়ণগঞ্জঃ- ফতুল্লায় ফুলের টপে গাঁজা চাষ করার অভিযোগে দুই যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।(১৬ ফেব্রুয়ারি) রোববার সকালে ফতুল্লার দক্ষিণ শিয়ারচর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলো-ওই এলাকার নূরুদ্দিন কাজির ছেলে নাঈম কাজী (২৩) ও একই এলাকার সালেহ আহম্মেদের ছেলে সানি (২৪)।এ সময় তাদের কাছ থেকে ৬ টি গাঁজার গাছ ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুল আলম জানান, আটক নাঈম তার ঘরের বারান্দায় ফুলের টবে গাঁজা গাছের চাষ করছিল। গোপন সূত্রে খবর পেয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে ছোট বড় ৬ টি গাঁজার গাছ জব্দ করে তাকে আটক করা হয়। পরে তার প্রতিবেশী সানির বাসায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাকেও আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD